read.cash Log in
@Ostina1 more from that month

নিম্নে’ অই মহাসিন্ধু সর্ব্বরত্ন-খনি, বরুণের কোষাগার লক্ষ্মীর নিবাস, ঐহিক তৃষ্ণার পরিতৃপ্তির আশ্বাস, অনন্তের শীর্ষে যথা জ্বলে কোটি মণি। ‘ঊর্দ্ধে’ অই ভারতের দৃষ্টি সনাতনী। হিমাদ্রির শৃঙ্গরূপে বিদরে আকাশ, নামে তাহে পুণ্য ব্রহ্মধারা বার মাস, অই মন্দাকিনী শুভ ধ্রুবের জননী, মহাযোগ-ধারা, এই ভস্ম-সঞ্জীবনী স্বর্গে মর্ত্তে, অনিত্যে ও নিত্যসত্তা সনে, শ্রেয়ে প্রেয়ে, গৌরী-হরে, লক্ষ্মী-নারায়ণে, শক্তি-কর্মে, ভক্তি-জ্ঞানে যোগ-সম্মিলনী! ইহ-পরত্রের মহা মিলন-নিলয় এই আর্য্যাবর্ত্তে সর্ব্ব দ্বন্দ্ব-সমন্বয়! ======

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.