read.cash Log in
@Ostina1 more from that month

যারা ঘুমাতে দেরি করি তাদের জন্য ----------------------------------- এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহ: এর সাথে তর্ক করছিল, যে বরকত বলতে কিছু নেই। তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো? লোকটি বলল, জি দেখেছি। শায়খ লোকটিকে জিজ্ঞাসা করলেন, বলতো কুকুর আর ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়? লোকটি বলল, কুকুর। শায়খ বললেন, এরমধ্যে তুমি কোন জন্তু বেশি দেখতে পাও, কুকুর না ছাগল? লোকটি বলল, ছাগল। শায়খ ইব্রাহিম ইবনে আদহাম রহ: বললেন, ছাগলকে জবো করা হয়। এরপরও ছাগলের সংখ্যায় বেশি দেখা যায়। কমেনা, এটা কি বরকত নয়? লোকটি বললো, এর কারণ কি? ছাগলের মধ্যে বরকত হয়, আর কুকুরের মধ্যে বরকত হয় না। শায়খ বললেন, ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায়, আর ভুরে জাগ্রত হয়, এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত। ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারারাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায়। তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে। একটু চিন্তার বিষয়, আমাদের অনেকের অবস্থা তাই। নবীজির সুন্নত হল এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া। শেষ রাতে জাগ্রত হওয়া। তাহাজ্জুদ পড়া , আল্লাহপাকের কাছে রোনাজারি করা, আসুন আমরা সুন্নাতের উপর আমল করি। এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি, শেষ রাতে জাগ্রত হই, আল্লাহর কাছে রোণাজারি করি। মানুষের হেদায়েত কামনা করি। নিজের সফলতা পার্থনা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক।

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.