read.cash Log in
@Ostina1 more from that month

শুধু অমৃতের তরে হয়েছিল সমুদ্রমন্থন অমৃত উঠেছে আর সেই সঙ্গে উঠেছে গরল। আজ তার স্মৃতি নিয়ে কোরো না অলস রোমন্থন যা হবার তা হয়েছে --- সকলি সবার কর্মফল। চেয়ো না পিছন ফিরে, ফিরে তাকাতেও আয়ু যায় কাল কী করতে হবে আজ তারি ধ্যানের বাসর। ধ্যানে যাক দিনমান, ধ্যানে যেন যামিনী পোহায় কাল থেকে শুরু হোক পুনরায় সাধনা দুশ্চর। শুধু রাজনীতি নিয়ে কোনো দেশ হয়নি মহান শুধু অর্থনীতি নয় মানবিক মহত্ত্বের সেতু। চাই নীতি, চাই প্রীতি, চাই জ্ঞান, সত্যের সন্ধান চাই সৃষ্টি, চাই রস, সৌন্দর্যের আনন্দের হেতু। ভেবো না জনতা শুধু অন্ন আর বসনভিখারী পরিপূর্ণতার দাবী, মেটাবার ভার নাও তারই।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.