এক টাকার আহার
দুপুরের তপ্ত রোদে নৌকা নিয়ে চরে চরে ঘুরছে কয়েকজন যুবক। মানুষের মাঝে সুখ বিলিয়ে যাচ্ছে তারা। প্রতিদিন ৯ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করতে হয়। এ কাজে কোন ছুটি নেই, নেই কোন বিশ্রামের বিরতি। কারণ হাজার হাজার মানুষ প্রতিদিন অপেক্ষায় থাকে খালি বাটি কিংবা হাঁড়ি হাতে নিয়ে। বিশ্ব খাদ্য দিবস গেল গতকাল। ছিলনা কোন আলোচনা সভা কিংবা সেমিনার আয়োজন। মাথার মধ্যে একটা জিনিসই কাজ করে শুধু, যাদের জন্য কাজ করি, তাদের ক্ষুধায় রেখে কিসের আয়োজন?
No comments yet