জন্মস্থান/জন্মভূমি:❤❤
জন্মস্থান/জন্মভূমি:❤❤ মানুষ সৃষ্টির সেরা জীব।আল্লাহর ইবাদতের জন্যই মানুষের সৃষ্টি----------। প্রত্যেকটা মানুষ এতো বড় পৃথিবীতে কোন না কোন স্থানে জন্মগ্রহণ করে থাকে। একটা শিশু জন্মের পর যে স্থানের আলো-বাতাস, গাছ-পালা, প্রকৃতির অপরুপ সৌন্দর্যের সাথে বেড়ে উঠে সে স্হানকে জন্মভূমি/জন্মস্থান বলা হয়। মানুষ জন্মগত ভাবে জন্মস্থানকে খুব ভালোবাসে। জন্মস্থানের আলো-বাতাস,পশু-পাখি,গাছ-পালা,সবুজ- প্রকৃতি সবকিছুর সাথে মানুষের নিবিড় সম্পর্ক গড়ে উঠে।জন্মস্থানের প্রতিটা ধুলিকণা মানুষের কাছে সোনার চেয়ে দামি হয়। জন্মস্থান থেকে দুরে গিয়ে মানুষ পৃথিবীর যে কোণায় থাকুক না কেনো.. জন্মস্থানের মায়া কখনো ছাঁড়তে পারেনা।কারণ জন্মস্থান মায়ের মতো,মা কে আমরা যতোটা ভালোবাসি জন্মভূমিকেও ঠিক ততটা ভালোবাসি। মা আর জন্মভূমি সাথে আমাদের আত্নার সম্পর্ক; যে সম্পর্কের বন্ধন পৃথিবীর কোন শক্তি বিচ্ছিন্ন করতে পারেনা। যেখানে থাকি,যতো সুখে থাকি,আমাদের মনে জন্মভূমির প্রতি মায়া-আন্তরিকতা কোনদিন কমেনা,দুরে গেলে আরো মায়া বেড়ে যাই। পৃথিবীতে এমন মানুষ নাই বললে চলে যে তার জন্মভূমিকে ভালোবাসেনা। কবির ভাষায় বলা হয়'_________ "জননী ও জন্মভূমি স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ"। জন্মভূমি আলো-বাতাসের মতো, জন্মভূমির ঐতিহ্য,সংস্কৃতি, আচার-ব্যবহারের সাথে আমাদের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। যে সম্পর্ক একজন মায়ের সাথে তার সন্তানে যতোটা গভীর ঠিক ততটা। "দেশপ্রেম ইমানের অঙ্গ" দেশকে ভালোবাসতে হলে আগে নিজের জন্মস্থান কে ভালোবাসতে হবে। যে মানুষ তার জন্মস্থানকে ভালোবাসে না সে কখনো তার দেশকে ভালোবাসতে পারেনা। একজন মানুষ যতো টাকা-পয়সা, ধন-সম্পদ, প্রাচুর্যের মালিক হোকনা কেনো...? তার মধ্যে জন্মভূমি প্রেম ও দেশপ্রেম না থাকলে সে কখনো প্রকৃত মনের মানুষ হতে পারেনা। তাই আমরা আমাদের জন্মস্থান কে ভালোবাসবো,জন্মস্থানের মানুষ,গাছ-পালা, আলো-বাতাস,কে মায়ের মতো করে ভালোবাসবো সবসময়, জন্মস্থানে প্রেম আমাদের একজন প্রকৃত দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। কবি দ্বিজেন্দলাল এর মতো' "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি"।
2 comments
Your writing has been amazing. I like to read your writing. Looking forward to your next post.Your writing has been amazing. I like to read your writing. Looking forward to your next post.
Thanks for your support. I hope I will try to share more beautiful. Stay by my side.