read.cash Log in
@Ostina1 more from that month

বাবা❤মা বাবা:❤❤ মা-বাবা আমাদের শ্রেষ্ঠ গুরু,মা-বাবার জন্যই আমরা পৃথিবীর মুখ দেখতে পাই।জন্ম,বৃদ্ধি,শিক্ষা-দীক্ষা মূলত সবকিছু জন্যই আমরা মা-বাবার কাছে ঋণী। পৃথিবীর সব ঋণ শোধ করা যাই,কিন্তুু মা-বাবার ঋণ শোধ করা যাইনা। মা-বাবার অবদান কখনো তুলনা করা যাইনা,দুইজনে পরিপূরক ভাবে সন্তানকে ভালোবাসে এবং ত্যাগ স্বীকার করে। কিন্তুু তারপরও সকল ধর্মে বাবার তুলনায় মাকে সম্মান বেশি প্রদান করা হয়,,ইসলাম ধর্মে "মায়ের পায়ের নিচে -সন্তানের বেহেস্ত দান করেছেন"। তাই বলে বাবার অবদান নাই তা কিন্তুু অস্বীকার করা যাইনা। আমরা প্রায় মা কে নিয়ে কম বেশি সবাই লিখে থাকি,কিন্তুু বাবার কে নিয়ে কখনো তেমন লিখা হয়ে উঠেনা আমাদের। মা শব্দটা যেমন অতি মধুর হয়,ঠিক তেমনি বাবা শব্দটাও অতি মধুর হয়। বাবা আমাদের জন্য বৃক্ষের মতো ছায়া হয়ে দাড়ায় সবসময়, আমাদের জন্মের পর যখন আমরা হাঁটতে শিখি,তখন, প্রথম আমরা বাবার হাত ধরেই পথ চলাটা শিখি। বিদ্যাপাঠের জন্য জীবনের প্রথম বাবার হাত ধরেই বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রবেশ করি। বাবা তার অক্লান্ত- পরিশ্রমের বিনিময়ে আমাদের মানুষের মতো মানুষ করে বড় করে তুলেন।বাবা কখনো তার প্ররিশ্রমকে আমাদের চেয়ে বড় করে ভাবেন না। সকালেবেলা ঘুম ভেঙ্গে বাবাকে আমরা দেখিনা,কারণ বাবা আমাদের জীবিকার তাগিদে বেরিয়ে যাই কাজ করতে,রাতে যখন কাজ শেষে বাড়ি ফিরে তখন আমাদের বুঝতেই দেয়না সারাদিনের প্ররিশ্রম। আমাদের একটু মুখের হাসি জন্য নিজের জীবন,নিজের শারীরিক-মানসিক কোন কষ্ট- আমাদের বুঝতে দেয়না। আমাদের যেকোন প্রয়োজন,বিপদ-আপদে বাবা আমাদের সাথে ছায়ার মতো থাকেন। যখন ঠিক মতো আমরা হাঁটতে পারতাম না তখন আমাদের কষ্ট হবে বলে বাবা তার কাঁধে নিয়ে আমাদের পথ চলেছে। বাবার এতো ত্যাগ আমরা মনেই রাখিনা,ভুলের যাই সব অবদান__________ যতো দিন বাবা নামে ছায়া আমাদের মাথার উপর থাকে ততদিন আমরা বাবার মূল্য বুঝতে পারিনা।হারানোর পর মর্মে মর্মে বাবার মূল্য আমরা বুঝতে পারি। তখন পৃথিবীর কোন কিছুর বিকল্পেও বাবার অভাব পূরণ হয়না। তাই আমাদের উঠিত বাবার মূল্যটা বুঝা,বাবার কষ্টটা কাছে থেকে অনুভব করা। মা-বাবা দুইজনকে সমান ভাবে সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা। মা-বাবা,ভাই-বোন, বন্ধু-বান্ধুবকে ভালোবাসা জন্য বিশেষ কোন দিন বা দিবসের প্রয়োজন হয়না, তারপর ও আজকে বাবা দিবস হিসাবে পালন করা হচ্ছে... বাবা দিবস উপলক্ষে হলেও বাবা কে নিয়ে সামান্য কিছু লিখা। ভালোবাসি খুব বাবা তোমাকে, কখনো হয়তো প্রকাশ করা হয়নি, মা-বাবা তোমাদের ভালোবাসি অনেক বেশি। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা ❤ ❤ওসটিনা

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.