read.cash Log in
@Ostina1 more from that month

জন্ম_মৃত‍্যুর_আশ্চর্য_মিল

#জন্ম_মৃত্যুর_আশ্চর্য_মিল....... ☆☆ যখন তুমি জন্ম গ্রহন করো , তখন তোমার কানে আযান দেওয়া হয়,, কিন্তু সালাত নয়। আবার যখন তুমি মৃত্যুবরণ করো , তখন সালাত আদায় হয় ,, আযান নয়। ☆☆যখন তুমি মাতৃগর্ভ থেকে বের হও, জানোনা ,,কে তোমাকে বের করেছে । এমনি ভাবে যখন তোমার মৃত্যু হয়,, তুমি জানো না কে তোমাকে কবরে রেখেছে । ☆☆ যখন তুমি জন্মগ্রহণ কর, তোমাকে গোসল দেওয়া হয়,, পরিষ্কার করা হয় ।অনুরুপ ভাবে যখন তুমি মৃত্যুবরণ করো,, তখন ও তোমাকে গোসল ও পরিচ্ছন্ন করা হয় । ☆☆যখন তুমি জন্মগ্রহণ কর, তখন জানো না কে খুশি হয়েছে এবং কে তোমাকে স্বাগত জানিয়েছে।এমনি ভাবে যখন তুমি মৃত্যুবরণ করো,, তখন জানো না কে তোমার জন্য কেঁদেছে এবং কে তোমার বিদায়ে দুঃখ প্রকাশ করেছে । ☆☆যখন তুমি মাতৃগর্ভে ছিলে,, সংকীর্ণ ও অন্ধকার স্থানে ছিলে ।আবার যখন তোমাকে কবরে রাখা হবে,, সংকীর্ণ ও অন্ধকার স্থানে রাখা হবে । ☆☆ যখন তুমি জন্মগ্রহণ করেছ, তখন তোমাকে একটি কাপড় দিয়ে জড়িয়ে ধরা হয়েছে । আবার যখন মৃত্যুবরণ করবে,, তোমাকে একটি কাপড় দিয়ে জড়িয়ে ঢেকে রাখা হবে । ☆☆ জন্মলাভ করে বড়ো হলে লোকেরা তোমার,, যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করবে ।তেমনি ভাবে যখন তোমাকে কবরে রাখা হবে ,, ফেরেশতারা তোমার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন । ■■ #অতএব__কি_প্রস্তুতি_নিয়েছ_মৃত্যুর_জন্য_???■■

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.