read.cash Log in
O@OmarFahim more from that month

♥প্রিয় মুখ গুলোর সাথে জড়িয়ে থাকা মুহূর্ত গুলো সময়ের সাথে বদলাতে থাকে।যার সাথে প্রতিদিন দেখা হতো তার সাথে যখন সপ্তাহে একবার দেখা হয় তখন মুহূর্ত টা আগের চেয়ে একটু বেশি আবেগঘন হয়।অনেকগুলো মানুষের সামনে ঐ অনুভূতিটা সব মানুষ প্রকাশ করতে পারে না।কিন্তু হঠাৎ ঐ আবেগঘন মুহূর্তের পর একটু নিরব পরিবেশ পেলে মানুষ আর নিজের সাথে নিজে অভিনয় করতে পারে না। বহু দিনের জমানো কষ্টের অনুভূতি গুলো তখন ঝড়তে শুরু করে।মনে হয় বুকের ওপর কিছু একটার ভার ছিলো যেটা সরে গেছে। ♥হ্যা জীবন একটাই।।আর এক জীবনের কিছু একক চাওয়া থাকে।নির্দিষ্ট কিছু মানুষকে নিয়ে নির্দিষ্ট কিছু স্বপ্ন থাকে।পরিস্থিতির বা বাস্তবতার অজুহাতে দিয়ে এমন যদি স্বপ্ন শেষ হয়ে যায় তখন মানুষের জীবন থেকে স্বপ্ন আর বিশ্বাস দুটোই হারিয়ে যায়।তবু মানুষ বেঁচে থাকে।সবার মত করে বাঁচতে পারে না।তবু বেঁচে থাকে,সবার থেকে অালাদা হয়ে বেঁচে থাকে।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.