read.cash Log in
@NusratJahan

সম্পর্ক

সম্পর্কের শুরু যাইহোক, সম্পর্কটা সবসময় এমন ভাবে টেনে নেয়ে যাওয়া উচিত যেখানে গল্প শেষ হলেও সম্মানবোধ বেঁচে থাকবে। কারো প্রতি কারো অভিমান বাকি থাকবে না, রাগ থাকবে না ক্ষোভ থাকবে না। কোনো একটা তীক্ত অনুভূতি গ্রাস করবা না কাউকে।

সবটা বিশ্বাসবোধ দিয়ে শুরু করতে না পারলে কেউ কারো বিশ্বাস নিয়ে খেলতে যেও না। আমরা সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করতে পারি, তোমাকেও যেন তাই হয়। যাকে তুমি তোমার হৃদয় লিখে দিয়েছো তাকে তোমার সবটা দিও, তবে অবিশ্বাসীকে এক ছিটেফোঁটা ঘামের জল দিতে যেও না কখনো। মানুষ মানুষে বেড়ে ওঠে কত শত সম্পর্ক আর চলতে থাকে কত টানাপোড়েনের হাহাকার। তবুও সম্পর্ক গুলো ভালো থাক। ওই তীব্র শীতে একি কাঁথা মুড়িয়ে ভালো থাক প্রতিটা সম্পর্ক। জৌৎস্না এলে বেড়িয়ে আসুক দু'জন, জানালায় রেলিং ধরে জমতে থাকুক কথা, তবুও আকাশের নিচে ফাঁকা যেন না থাকে।

পৃথিবীতে সম্পর্ক থেমে যেতে দেয়া সহজ। একটু একটু করে, একদিন দু'দিন কথা বন্ধ করে দিলে, মুঠোফোনের বার্তা ফেলে রাখলে সম্পর্ক দূরে চলে যায়। পৃথিবীতে প্রতিনিয়ত চলছে যুদ্ধ যুদ্ধ খেলা। কখনো প্রতিদ্বন্দ্বী থাকে কখনো কেউ কারো প্রতিদন্ধী নয়। তবুও যুদ্ধ চলে। মাঝেমধ্যে নিজেই হয়ে উঠি নিজের প্রতিদ্বন্দ্বী। নিজেকে গ্রাস করতে পারলেই যেন যুদ্ধ এবার জয় বয়ে আনবে। সম্পর্ক একটা যুদ্ধের মত। সম্পর্ক শুরু যখন -তখন শহুরে পথে ভেসে যায় আনন্দের জলরাশি, সম্পর্ক শেষ হলেই নেমে আসে বিষাদের বর্ষণ; আর চালিয়ে নিয়ে যেতে করতে হয় যুদ্ধ, নিজের সাথে, তাঁর সাথে, এই বিশাল বিরূপ প্রকৃতির সাথে; কখনো যুদ্ধ বিরতি নেয় আবার কখনো অনবরত চলতে থাকে। সম্পর্কের শেষ হলে কেউ জিতে যায় না, হেরে যায় কিছু স্বপ্ন, স্মৃতিরা ম্লান হয়ে পড়ে থাকে, বিশুদ্ধ অনুভূতিতে জমতে থাকে তীক্ত বিষ। সম্পর্কের শেষ করাটা কোনো সমাধান আমার কাছে না। শেষটা যদি সুন্দর হয় তবে সবটাই সুন্দর ছিল; শুধু পাশে ছিল না এই প্রকৃতি আর দু'জন দু'জনকে পাওয়ার পূর্ব মালিকানা স্বত্ব।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.