read.cash Log in
N@Nondini more from that month

সুনাগরিকত্ব

সুনাগরিকত্ব হচ্ছে একটি দেশের নাগরিকদের এক ধরনের গুন। নাগরিকত্ব একটি দেশের নাগরিকদের কে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। যারা অপর লোকদের কোনো ক্ষতিকরে না তারাই হচ্ছে সুনাগরিক। এটি একটি মহৎ গুণ, যা একটি দেশের জনগণের জন্য প্রয়োজন। একজন সুনাগরিক একটি সমাজের শান্তিতে বাস করে। সে কখনো অপরের সাথে ঝগড়া করে না। সে সমাজের অন্যান্য সদস্যদের প্রতি হিংসা পোষণ করে না। বরং সে সবার বন্ধু হয়ে যায়। সে সমাজ ও দেশের উন্নয়নের জন্য ভাবে এবং কাজ করে। সে সহযোগিতায় বিশ্বাস করে। সে তার শহর কিংবা দেশের জন্য মরতে প্রস্তুত থাকে। সে সমাজে একটি বন্ধুসুলভ পরিবেশ সৃষ্টি করে। প্রকৃতপক্ষে সুনাগরিকরা হচ্ছে একটি দেশের প্রান।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.