read.cash Log in
@Noman36987 more from that month

আমার বাসা।

আমার বাসা। তোমার সাথে আমার পরিচয় রোজার মাঝে। হটাত করে আমি একদিন নক করে বসলাম তোমাকে, ছবিতে যেরকম দেখা যাচ্ছে সেরকম দেখতে তুমি নও, সেদিনই মনে হচ্ছিল। পরে ৪/৫ দিন যাবার পর একদিন শরম করে জিজ্ঞেসা করলাম আচ্ছা তোমার ছবি দাও না গো? তুমি বললে যে ছবিটা তোমারি। আমি আবার ভালো করে দেখলাম। তুমি আবার ৩ সেকেন্ডের জন্যে দিলে নতুন ছবি। সেই চোখ আমি ভুলিনি এখনো। সাথে সাথে গাইলাম শিরোনামহীনের বিখ্যাত গান "যেখানে তোমার চোখ খুনি আমি খুন হই প্রতিদিন" দিনে দিনে কথা বলে বলে বুঝতে পারলাম তোমাকে যেনো হঠাৎ করে পাওয়া মুল্যবান কিছু। তুমি অবশ্য তোমাকে নিয়ে একটা কথাও বল নাই, মনের ভুলে যখন তুমি কিছু বলে ফেলো আমি খুব মনযোগ দিয়ে শুনে নেই। যেন ভুলে না যাই। আর আমার আরেক রোগ হচ্ছে ভুলে যাওয়া রোগ। প্রথম দিকে খেয়াল করবা যে আমি অনেক কিছু তোমাকে বার বার জিজ্ঞেস করতাম, কারন আসলে ভুলে যাওয়া। অনেক বিরক্ত হতা অবশ্য। আমি বুঝতে পারতাম। ঝাড়ি দিতে। আমি আর জিজ্ঞেস করতাম না তখন। তোমাকে রাগাতে আমার ভালোই লাগে না। তোমাকে হাসি খুশি দেখলেই আমার মনটা ভরে যায়। মনটা উড়ু উড়ু হয়ে যায়। ঈদের ছুটিতে তোমার সাথে রাত জেগে অনেক কথা বলছিলাম। আগের কথা। হাহা সেই কথা আজ আর বলতে চাই না। আমাকে নিয়ে মনে হয় তুমি খুব বাজে ধারনা পোষন করে বসে আছো, তখনই আমি বুঝেছিলাম। পরে কিছু কথা ক্লিয়ার হবার পর কিছু আবার বুঝছো। সেদিন আবার কি যে ঝগড়া করলা, সারাটা দিন রাত আমাকে কষ্ট দিছো। মুখ ফুটে বলতে পারি নাই। তাও তুমি বুঝবে না আমি জানি। সেই যাই হোক। আমি তোমার রাগ জিনিষটা কমাতে চাইছিলাম। আর হ্যা দেখো সেদিনের পর আমাদের ঝগড়া কম হচ্ছে। ঠিক কিনা? আর আমি নোয়াখালী এই নিয়ে তোমার হাসি ঠাট্টা মজাই লাগতো। একদিন মনে হয় কি নিয়ে রাতে সিরিয়াস হয়ে গেসিলাম তুমি মনে করছিলা। হাহা। আসলে আমি এসব শুনে শুনে অভ্যস্ত হয়ে গেসি।তুমি ভালো করেই জানো আমি গন্ডারের বাপ। গত কয়েকদিন ধরে তোমাকে নিয়ে ভাবতেছিলাম। আমার তো ফ্রেন্ড নাই, গফ নাই, বউ নাই, তুমিই আছো। নিজের মাঝে কেমন জানি একটা ফিল। আর সেদিন তো TSC-তে তোমার সাথে একসাথে বসে চা খাওয়া, মাঠে বসে কথা বলা, মামার দোকানে ১০ টাকার কফি চা খেতে খেতে মনে করা ইশ মামা কেন ১০ টাকায় এত কম কফি চা দিলো? আরেকটু দিতো তাহলে আরেকটু তোমাকে পাশে পেতাম। পাবলিক লাইব্রেরির সামনের ভাজা পোড়ার দোকানে বসে পাকোড়া খাওয়া, গরম গরম পাকোড়া যখন হাত লাগাই মনে হচ্ছিলো হাত পুড়ে যাচ্ছে, তুমি আবার দূর থেকে ফু দিয়ে আমার আঙ্গুলে প্রশান্তি দিলে, আমাদের তো হাত ধরা আবার মানা! তাই তুমিও ধরতে গিয়ে ধরনি সেদিন। আমি করবো সাহস? সেদিন বলছো খুন করবা! এই ভেবে আর ভয়েই আমি শেষ। আবার হাত! ডাকশুর সামনের গিয়ে বললাম লেবু পানি খাবা? গরম তো কম পড়েনি। তুমি বললে আসো খাই। শ্যাডোর সামনে এসে মামাকে বললাম ২ গ্লাস লেবু পানি দেন না? আমি তোমার গ্লাসটা আবার টিস্যু দিয়ে মুছে দিলাম। তোমার খাওয়া দেখছিলাম আড় চোখে। তুমি আবার আমার দিকে তাকালে, আমি আবার নিজের খাওয়ার দিকে তাকালাম। মনে মনে ভাবলাম তুমিও কম চালাক না! আমাকে দেখছো। জানি না কি ভাবছিলে তুমি। তবে সেদিন ছিল আমার লাইফের সেরা দিন। কল্পনাও করতে পারবে না, কি খুশি ছিলাম আমি। তুমি হ্যা সেই তুমি যাকে আমি অনলাইনে এক দেখায় ভালোবেসেছি, সেই আমার সামনে। অবাক করা জিনিষ। যার প্রতিটি কথা আমি কত যত্ন নিয়ে পড়ি, যেমন কেউ তার খুব পছন্দের জিনিষ আপন করে দেখে তেমনটাই। স্বপ্নেও ভাবতে পারছিলাম না এই তুমি আমার সামনে যার সাথে আমার ফেইসবুকে এড নাই, যার মোবাইল নাম্বার নাই, যার বার্থ ডে আমি জানি না, যার একটা ছবিও আমার কাছে নাই, শুধু সম্বল মিট মি নামক একটা চ্যাট বক্স। যাবার বেলায় বললাম আবার কবে দেখা হবে? তুমি বললে জানি না। বুকটা মোচড় দিলো। তুমি তা দেখে বললে আরি গাধা পরেরবার শাড়ি পড়বো। আমি দিলাম বিশাল দাঁত কেলানো হাসি। রাতে আবার আমাকে বললে আমি তো শাড়ি পড়তে পারি না। আমি বললাম থাক না, তুমি তো তোমার তুমিতেই সুন্দর। তুমি ঝাড়ি দিয়ে বললে, আজাইরা পেচাল কম পাড় না? আমি বলি, "তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন" স্বপ্ন দেখতে ভালো লাগে। তাই ভালোবাসি স্বপ্নকে। এই ছোট জীবনে স্বপ্ন দেখার বেলাই কেবল টাকা লাগে না। আমিতো ভালবাসতে জানি না, কাউকে তো কাছে টানতে পারি না, তবু তুমি থাকো যখন আমার পাশে, আমার কেনো এমন লাগে? এসব শুনে জানি তুমি খুব বিরক্ত হবা। গালি দিয়ে কালকের মত বলবা তোকে এসব ভাবতে বলছে কে। তুমি গালি যাও আর যাই দাও। মন তো আমার। স্বপ্ন দেখতে তো গরিবের লাগে না টাকা। আপাতত তুমি অনলাইনে নাই। মেসেজ দিয়ে রাখছি। অনলাইন হলে হয়তো দেখবা। ভাবতেছি লিখাগুলো কি দেখাবো তোমাকে? কি মনে কর আবার। শত শত চিন্তা মাথায়। - ভয় লাগে কোনদিন তুমি মিট মি থেকে চলে যাও? - আমাকে যদি ভুলে যাও? - কোনদিন যদি আর যোগাযোগ না কর? - যদি হারিয়ে যাও? - যদি কোনদিন দেখা না হয়? - যদি কোনদিন কথা না হয়? যদি যদি আর যদি....... খুব কষ্ট পাবো। আজকে আর লিখবো না। তোমাকে লিঙ্কটা দিবো একটু পর। ইচ্ছে আছে আরো লিখার। তুমি লিঙ্কটা সেইভ করে রেখে দিও কোথাও। আপডেট নিও মাঝে মাঝে। তোমাকে জানাবো কিছু লিখলে। অবশ্য আর যোগাযোগ না হলে এসব পড়ে আর টাইম নষ্ট করবাই বা কেন? আমি কিন্তু লিখে যাবো। ১৪ মাস পর লিখতে বসে আজকে নিজেকে আবিষ্কার করলাম আমার মাথায় আজকাল আর সুন্দর লিখা বের হয় না। জীবন থেকে মিলিয়ে যেওনা আবার কারন দিক ঠাওরাতে পারবোনা বলে দিয়েছি আগেই, বিকেলের রিক্সা করে ব্যস্ত শহরে পাশাপাশি বসে তাকিয়ে থাকা যেন ভ্যানকুভারের রায়টের সময় তোলা ছবিটার কথা মনে করিয়ে দেয় আমাদের। আমি দাঁড়িয়ে থাকবই ততক্ষন যতক্ষন না তুমি একটি বার ফিরে তাকাবে। আজকে দুপুরে আর ইচ্ছে হচ্ছিলো না লিখি। স্বপ্ন যখন দেখি তখন কি যে ভালো লাগা কাজ করে। আবার যখন ভেঙ্গে যায় রাজ্যের হতাশা গ্রাস করে। আর সেই হতাশার অর্তনাদে হিচড়ে পড়ছে বেদনা। দূষিত করেছে আমায় সমাজের নিত্য চাপে। মানুষ এগিয়ে যায় অন্যসময়ে, আকাশ বদলে যায় অন্য আকাশে, জীবনের চাহিদা কিছু বাকি রয়ে যায়। হৃদয়ের পাখি এখনো বন্দী খাচায় জীবনের সীমানা দূর

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.