read.cash Log in
N@Naima

টাকা-লোভী মেয়েকে বিয়ে করলে টাকা দিয়েই খুশি রাখা যায়। কিন্তু যদি ভালোবাসা-লোভী মেয়ে বিয়ে করেন তাহলে ফেসে যাবেন এক্কেবারে, সারাজীবনের জন্যে। কারণ এদেরকে ভালোবাসতে হয়, প্রচুর! একেবারে দায়িত্ব নিয়ে। টাকার থেকে ভালোবাসার লোভ ভয়ংকর, খুব ভয়ংকর। আর এই লোভ করা মেয়েদের বিয়ে করেছেন তো গেলেন একেবারে। টাকার লোভ করা মেয়েদের টাকাই লাগে। কিন্তু ভালোবাসার লোভ করা মেয়েদের?! সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর ভালোবাসা তো আছেই। এদের না অনেক চাহিদা। ভালোবাসা চাই এদের, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এদের পাশে থাকতে হবে, বিশ্বাস করতে হবে, ভালোবাসা দিয়ে ভালো রাখতে হবে, শুধু এদেরকেই ভালোবাসতে হবে, কেননা ভালোবাসার মানুষ ভালোবাসার জায়গাটা কিঞ্চিৎ পরিমাণ অন্য কাউকে দিলে এরা মেনে নিতে পারে না। বুঝতে হবে তাদের পুরোটা, মুগ্ধ হতে হবে, শুধুমাত্র তাদের প্রতিই। নিজের সবটুকু তাদের দিতে হবে, সবটুকু! জীবনসঙ্গীর মনের রাজ্যটুকুর পুরো রাজত্ব হাসিল করতে চায় এরা। অনেক হ্যাপা তাই না? হ্যা, অনেক!! তাই এই হ্যাপা পোহাতে না চাইলে টাকা, প্রতিপত্তি, সহায়-সম্পত্তি চাওয়া কোনো একটা মেয়েকে বিয়ে করুন। এসব দিলেই খেল খতম, কোনো প্যারা নাই। মেয়েটার কোনো অভিযোগ শুনতে হবেনা, বিন্দু পরিমাণও না। কিন্তু ভালোবাসা চাওয়া মেয়েকে বিয়ে করতে এত্তএত্ত হ্যাপা পোহাতে হবে, ইক্টুখানি কমতি হলেই হাজারটা অভিযোগ। ভালোবাসার ক্ষেত্রে যে কিছুতেই ছাড় দেয় না তারা। এদেরকে জীবনসঙ্গী করে পেতে যোগ্যতা থাকতে হয় বস। যেই যোগ্যতা হলো দুনিয়ার সবচেয়ে বড় যোগ্যতা। ভালোবাসতে পারার যোগ্যতা!🙂❤️❤️❤️❤️❤️❤️❤️

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.