গতকাল আমার বান্ধবির ছোট ফুপি মারা গেছে। তার সাথে আমার কখনো দেখা হয়নি।কিন্তু আমি তার গল্প শুনেছি অনেক।একটা royal family তে বড় হয়েও নিজের আলাদা একটা পরিচয় গড়ার জন্য কত সংগ্রাম করেছে তিনি।তিনি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছিলেন, কিন্তু মাত্র ৩৩বছর বয়সে মারা গেল।খুব মন খারাপ লাগছিল। মন খারাপ হলে আমি মিষ্টি খাই, মন ভালো হয়ে যাই। এতে কাজ না হলে আমি ঘুমাই, আর এতেও যদি কাজ না হয় তাহলে আমি বালতীর পানিতে পা ডুবিয়ে রাখি।মন খারাপ আমার বেশি সময় থাকে না, কিন্তু কাল কিছুতেই মন ভালো হচ্ছিল না।মন খারাপ হলে মন ভাল করার জন্য যা করি সব করেছি, তাও আমার মন ভালো হয়নি।শুধু সারা রাত একটা কথা মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে, ফুপি জীবনের আর্ধেকের বেশি সময় সফলতার জন্য struggle করেছে, কিন্তু কী লাভ হল এতো কষ্ট করে?মাত্র ৩৩বছর বয়সে তার সব কিছু রেখে চলে গেল।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet