read.cash Log in
@Moina59 more from that month

তোমায় আমি ভুলে গেছি, একটুও মনে পড়ে না।শুধু যখন যখন বৃষ্টি নামে তখন খুব মনে পড়ে।ঐ যে চায়ের টোংঘর টা, যেখানে তুমি আর আমি রোজ যেতাম-হঠাৎ বৃষ্টি এলে তুমি আমার ছাতার মত দাড়িয়ে থাকতে।বৃষ্টির ফোটা যেন আমার গায়ে না পড়ে। তোমার কথা আমার একটু ও মনে পড়ে না।শুধু যখন ভীষণ ভিড়ে বাসে উঠি তখন খুব মনে পড়ে। তোমার মনে ভিড়ের মধ্যে তুমি দু'হাতে আমায় আগলে রাখতে, কারো বিষের ছোঁয়া যেন আমার গায়ে না লাগে। তোমার কথা আমি একদম ভুলে গেছি। শুধু যখন দড়াটানার মোড়ে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ কোন গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ি তখন আমার দুটো চোখ একটা হাত খোঁজে। যে হাতের ভরসায় ৫টা বছর চোখ বুজে রাস্তা পার হয়েছি। তোমার আজ আর মনে নেই।শুধু মাঝে রাতে শিয়াল এর ডাক শুনলে আমার পাশে তোমায় খুজি।শিয়াল এর ডাকে ভয় পেয়ে তোমায় জাপটে ধরতাম তুমি শক্ত করে আমায় জড়িয়ে রাখতে। সত্যি তোমায় আমি ভুলে গেছি। তোমার কথা মনে পড়ে না।শুধু......

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.