read.cash Log in
@Moina59 more from that month

যখন কোন মেয়ের বিয়ে তখন সে চায় বর নিয়ে আলাদা থাকতে।আলাদা একটা সংসারের জন্য সে সব রকমের চেষ্টা করে।অনেক সময় অনেক অন্যায় কাজ ও করে।আবার দেখুন সেই মেয়েটাই যখন শাশুড়ি হয় তখন চায় তার ছেলের বউ যেন সংসার থেকে আলাদা না হয়।তার ছেলে যেন তার থেকে দূরে চলে না যায়। কত কিছু করেন তিনি ছেলে বউ এর আলাদা সংসার ঠেকানোর জন্য। আবার দেখুন কোন মা যখন তার মেয়ে বিয়ে দেয় তার একটাই প্রর্থনা থাকে সে যেন শ্বশুর বাড়ি খুব ভাল থাকে,তার জামাই যেন মেয়ের কথা শুনে। কিন্তু এই মা-ই যখন ছেলে বিয়ে দেন তখন ছেলের বউয়ের নানা রকম কষ্ট দেন, কোন ভাবে চান না তার ছেলে তার বউ এর কথা শুনুক। আবার একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আসে তখন সে কিছুতেই বরের বাবা মাকে নিজের বাবা মা ভাবতে পারে না।তারা কোন কিছু বললে খারাপ ব্যবহার করে, কিন্তু এই মেয়ে টাই তার ভায়ের বউকে পরামর্শ দেই বরের মা বাবা মানে তার নিজের মা বাবা, সে যেন তাদের সব কথা শুনে, তাদের সাথে যেন খারাপ ব্যবহার না করে।কী অদ্ভুত তাই না।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.