read.cash Log in
@Moina59 more from that month

আজকাল বিয়েতে কাবিন একটা প্রতিযোগিতার মত হয়ে দাঁড়িয়ে। কে কত টাকা বেশি কাবিন দিয়ে মেয়ে বিয়ে দিতে পারে।সালাম সাহেবের সহকর্মীর মেয়ের বিয়ে হয়েছে ৬লাখ টাকা কাবিনে, তাহলে তার মেয়ের বিয়েতে অবশ্যই ছেলেদের ১০লাখ টাকা কাবিন দিতে হবে।শুধু মা বাবা-মা চায় না বেশি টাকা কাবিনে বিয়ে করতে, বর্তমানের মেয়ে গুলো বাবা মার থেকে বেশি চায়। তার আমক বান্ধবির ১০লাখ কাবিন, তাহলে তার ১০লাখের থেকে বেশি কাবিন হতে হবে। তা না হলে তো বান্ধবির থেকে তার মূল্য কমে যাবে।আচ্ছা কাবিন কী কোন ছেলে খেলা নাকি যে আমাদের তথাকথিত শিক্ষিত ভর্দ সমাজের মহাদয় গণ এটা নিয়ে প্রতিযোগিতায় নেমেছেন। আপনারা কী জানেন না।ইচ্ছা খুশি মত কাবিন হয় না।কাবিন হয় একটা ছেলে কতটুকু আয় করে,তার কত টুকু সম্পদ আছে এবং সে তার পিতার কাছ থেকে কত টাকার সম্পত্তি পাবে তার উপর নির্ভর করে।যৌক্তুক নিয়ে খুব বড় বড় কথা বলেন, এটা মহা অপরাধ। যৌক্তুক নেওয়া যদি অপরাধ হয়, তবে নিজেদের ইচ্ছা মত কাবিন এর টাকা দাবি করা কী অপরাধ নয়।আর এইভাবে কাবিল হাকিয়ে আপনার মেয়েকে বাজারের পণ্য, হাটের গরু বানিয়ে ফেলছেন তা কী একটু চিন্তা করে দেখেছেন।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.