read.cash Log in
@Moina59 more from that month

কী ভাবছো? আমি মরে গেছি! আরে নাহ, একটু ঘুমিয়ে পড়েছিলাম। কয়েকদিনের না খাওয়া ক্লান্ত শরীর,তাই তোমার দামি গাড়ির ধাক্কাটা দোলনার দুলুনির মত লাগছিল। তাই তো চোখ টা অমন বুজে গেছিল। কী ভাবছো? আমি কে? আমি হলাম কাঠামো। যে পোশাক, শিক্ষা, বেকারত্ব, প্রতিভা,আত্তসম্মান আর রক্ত মাংসের শরীর বয়ে বেড়ায়। কী ভাবছো? পাগল আমি! গাড়ি নিয়ে পালিয়ে যাবে। আমি যদি মরে যেতাম! এভাবে ফেলে যেতে পারতে? আমি বরং তোমার গাড়িতে বসি, শুধু এসির ঠাণ্ডা হাওয়া আর FM রেডিওতে কোমল কন্ঠের ট্রাফিক নির্দেশনা শুনবো, আর জ্যামে আটকে গেলে একটা পাঁচ টাকার খবরের কাগজ কিনে দিও। খুব খিদে পেলে বসে বসে খুন, লুটপাট আর ধর্ষনের খবর পড়ব। কী ভাবছো? মহা আপদ আমি,কী করে নিস্তার পাবে? আমি দউপর দূর্ভিক্ষের থেকেও তীর্ব আমার জন্ম ৯০দশকে যেখানে সব ইতিহাসের সৃষ্টি।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.