read.cash Log in
@Moina59 more from that month

ওনার সাথে আজ আমার ট্রেনে আলাপ হয়েছিল। পেশায় একজন শিক্ষিকা।বয়স ৫০হবে।যাচ্ছিলেন পাবনা-পাকশী।এর আগে কখনো যাননি।তাই একটু পর পর আমার কাছে পরের station এর নাম জানতে চাচ্ছিল।আমি খুব কৌতুহল নিয়ে ওনাকে দেখছিলাম। তার কিছু কারণ ছিল। উনি বার বার মোবাইলের স্ক্রিনে দেখছিলেন তার চোখের কাজল ঠিক আছে কিনা,ঠোটের রং ঠিক আছে কিনা।গায়ে গহনা পরছিলেন আর খুলছিলেন বার বার।উনি ভেবে পাচ্ছিলেন না ওনার গহনা পরা ঠিক হবে কিনা?আমার কৌতুহল দেখে নিজে থেকেই বললেন, উনি তার খুব এক জন প্রিয় মানুষের সাথে দেখা করতে যাচ্ছে। দীর্ঘ ৩০বছর পর আজ তাদের দেখা হবে।তাই উনি চাচ্ছেন নিজেকে সেই ৩০বছর আগের মতো করে প্রিয় মানুষটার সামনে নিজেকে দেখাতে।৩০বছর আগে পরিবার, সমাজ, দায়িত্ব এসবের কারণে তাদের পথ আলাদা হয়ে গিয়েছিল।কিন্তু মনে থেকে কেও কাওকে আলাদা করতে পারেনি।আসলে ভালবাসা কখনো মরে না।হয়তো কোন কারণে পথ আলাদা হয়ে যাই, কিন্তু মনের এক কোনে তার জায়গা টা ঠিক পড়ে থাকে। উনি আমার জানতে চেয়েছিলেন তার সাজগোছ সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি বলেছিলাম একটা নীল রং এর টিপ হলে খুব ভাল হতো।উনি বলেছিলেন এই বয়সে টিপ পরলে খুব বেমানান হবে।Aunty যখন ট্রেন থেকে নেমে যাচ্ছিল আমি দেখলাম উনি একটা নীল রং এর টিপ পরেছেন কপালে। তার প্রিয় মানুষের প্রিয় রং এর টিপ।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.