নিজের বাড়ি বলে দুটো শব্দ আছে, বড় আপন আর প্রিয়। বাড়ির মত সুখ দুনিয়ায় কোথাও নাই। সে যত বড় রাজ প্রাসাদ হোক না ক্যান, আর বিলাশ বহুল জায়গা হোক।নিজের বাড়ির টিনের চালের সুখ রাজ প্রাসাদে নেই।নিজের বাড়িতে পৃথিবীর সব থেকে আপন দুটি মানুষ থাকে।বাবা আর মা।তাই যেখানেই থাকি না ক্যান মন সব সময় বাড়িতে পড়ে থাকে।তাই তো ছুটে যাচ্ছি নাড়ির টানে। আনেক দিন পর বাড়ি যাচ্ছি, মায়ের কাছে। পৃথিবীতে কেও আপনার জন্য অপেক্ষা না করলেও এ মানুষ সব সময় অপেক্ষা করে, মা।যার ডাক উপেক্ষা করার সাহস আমার নেই। তাই নিজের বাড়ি যাচ্ছি। আপন ঠিকানায়।
No comments yet