আজ আমার নামের গল্প বলি।এই নাম নিয়ে অনেক কথা শুনছি, অনেক মজার ঘটনাও ঘটছে। যাই হোক আগে আমার নাম টা বলি।আমার নাম নাইমুল শেখ।অবশ্য পরে আমি আমার নামের সাথে মুর্শিদা যোগ করছি।নাইমুল শেখ নাম টা জানি কেমন তাই না।কেমন ছেলে ছেলে লাগে।আমি কিন্তু মেয়ে, ছেলে নই।সবাই বলে আমার বাবা মাথায় বুদ্ধি কম, তাই এমন ছেলের নাম রাখছে। মেয়ে মানুষের আবার ছেলের নাম রাখে নাকি! আচ্ছা নামের ও বুঝি ছেলে মেয়ে হয়? চলুন আমার নামের মানে বলি।নাইমুল মানে হল" যার শুরু আছে, কোন শেষ নেই "।এক কথায় অমর।শেখ হল আমার বংশের পদবি।আর মুর্শিদা মানে " যে পথ প্রর্দশন করে"।আমার মা আমাকে ভালবেসে মুর্শিদ বলে ডাকে। আর এই মুর্শিদ থেকে আমার মুর্শিদা নামটা রাখা। আমার বাবা ক্যান এমন রাখল তার গল্প বলি।আব্বু বিয়ের দার্জিলিং গিয়েছিলেন।ওখানে তার এক লোকের সাথে পরিচয় হয়।তার মেয়ে ওই সময়ে ডাক্তারি পড়ত।নাম ছিল নাইমুল। এটা শোনার পর আব্বু ঠিক করেছিল তার মেয়ে হলে নাম রাখবে নাইমুল।তাই তো আমি মেয়ে হয়েও নাইমুল শেখ। নাম সবার কাছে কেমন কেমন লাগলেও আমার কিন্তু খুব প্রিয় আমার নাম টা।আমার নাম টা যেমন ভিন্ন আমি মানুষ টাও ঠিক তেমন।এর কোন ভাল নাম আমার হতে পারে না।হোক না সে ছেলেদের নাম।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet