আমি আগাগোড়া নিজেকে বড্ড বেশি ভালবাসি।তবে দিন দিন নিজের প্রতি ভালোবাসাটা আরো বেশি অনুভব করছি। নিজেকে আমি নিজেই সুখী রাখি।কে আমার জন্য কি করবে, কেও আমার বিশেষ দিনে উপহার দিবে, কী আমার কাজ দেখে কী বলবে তা নিয়ে আমার কোন ভাবনা চিন্তা নেই। আমি আমার নিজের জন্য কাজ করি, নিজে টাকা জমিয়ে বিশেষ দিন গুলোতে নিজেকে উপহার দেই, নিজেই নিজের কাজের প্রশংসা করি বা ভুল ধরি।আমি নিজেকে পৃথিবীর সেরা জিনিস টা উপহার দিতে চাই। আসলে মোট কথা নিজেকে দিন শেষে সুখী আর খুশি মানুষ হিসাবে দেখতে চাই। আমি যা আয় করি তা সবটাই খরচ করি, কিছু জমিয়ে রাখি না।এর জন্য মা বলে আমি দিয়ে কিছু হবে না,আমি ভীষণ খরুচে। কিন্তু সেই আমি যখন আমার নিজের খুশির জন্য মাকে কোন কিছু উপহার দিই, মায়ের ঠোঁটের কোনে লুকিয়ে রাখা হাসি বলে দেয় আমার বেহিসাবিপনায় তার কোন আপত্তি নেই। আমি আসলে এগুলো শিখেছি আমার বাবার কাছ থেকে।তিনা ১০০টাকা আয় করলে তা সবটাই আমাদের ভালো থাকার জন্য ব্যায় করেছেন। কিছু জমিয়ে রাখেননি। আর আমিও চাই ভালো থাকতে, আমার ভবিষ্যৎ যারা হবে তাদের ভালো রাখতে।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet