গতকাল আমি রক্ত দান করতে গেছিলাম। যাকে রক্ত দিয়েছি তার বয়স চার বা পাঁচ বছর হবে।রক্ত শূন্যতায় ভুগছে।ওর মায়ের সাথে এসেছিল রক্ত নিতে।আমি যখন রক্ত দিচ্ছিলাম তখন বার বার এসে আমার হাতে ছুয়ে যাচ্ছিল।হঠাৎ ওর মাকে জিজ্ঞেস করল মা এই aunty টার রক্তোই দিবা তো আমাকে?ওর মা বললো হুম। তখন বাবু টা ওর মাকে বললো, মা উনি তো অনেক ফর্সা, উনার রক্ত নিলে আমিও কি ফর্সা হয়ে যাব?ওর কথা শুনে সবাই হাসছিল, শুধু চুপ করে ছিল ওর মা।অবাক চোখে তাকিয়ে ছিল মেয়ের দিকে। বড়ো আসহায় লাগছিলো তাকে।কাল থেকে শুধু একটা কথায় ভাবছি, কালো মানুষ গুলোর আবস্থান কোথায় সমাজের! একটা চার বছরের বাচ্চাও যে ভাবেই হোক তার গায়ের রং ফর্সা করতে চায়।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet