বিশ্বাস করো তুমি যেমন তেমনই সুন্দর। সৃষ্টিকর্তা যাকে যেভাবে সুন্দর লাগবে তাকে সেভাবে তৈরি করেছেন।তুমি মোটা বলে লোক তোমার নিয়ে হাসাহাসি করে, বন্ধুরা মুটকি, মোটু বলে।বুঝি খুব কষ্ট লাগে। পাশের বাসার কাকী তো তোমার মাকে প্রতিদিন বলে তোমার খাওয়া দাওয়া কোমাতে। এদের কথাই কান দিও না, এরা কেও তোমার আপন জন নয়, কেও তোমার বন্ধু নয়।বন্ধু হলে তোমাকে নিয়ে কেও ঠাট্টা করত না।তুমি এসব মানুষের কথাই কান দিয়ে না খেয়ে যখন চিকন হবে তখন বলবে তোমাকে আর আগের মত সুন্দর লাগে না, তুমি মোটাই ভাল ছিলে।আরে মানুষ চিকন থাকলে বলবে মোটা হতে, মোটা থাকলে বলবে চিকন হতে। আর যদি মিডিয়াম হও তহলে কেও বলবে আর একটু মোটা হলে ভাল হতো, আর কেও বলবে আর একটু চিকন হলে ভাল হতো। তুমি যেমনি থাক না ক্যান যার বাজে কথা বলার অভ্যাস সে বলবেই। তুমি কী জানো কত মানুষ যারা তোমার মত লোকের কথাই কান দিয়ে মোটা হতে চাই। তুমি যেমন চিকন হওয়ার সপ্ন দেখ সে তেমন মোটা হওয়ার সপ্ন দেখে।তাই লোকের কথাই কান দিও না।তুমি তোমার মত সুন্দর।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet