read.cash Log in
@Moina59 more from that month

আমার জন্য কিছু বিদেশি খাবার কিনো বার্গার, কোমল পানিও, পিৎজা। নরম ঘাসের উপর বসে খাবো তুমি বরং বসে বসে দেখো, একজন নির্বোধ, অস্তিত্বহীন মানুষের রক্ত চলাচল। আচ্ছা হাসেম বুঝি আজও খেতে পারেনি। সন্ধা হলে ডাস্টবিনে খাবার খোঁজে, ফেরি করে পত্রিকা বিক্রি করে। আয় রোজগার নেই বললেই চলে-ভীষণ বাটপার মানুষ, ভদ্রলোকেদের ডাস্টবিনে খাবারের ভয় দেখিয়ে দু-পয়সার চা বিসকুট খেয়ে দিনপার করে। আচ্ছা বার্গার বুঝি কোন সুন্দরী রমণী তৈরি করে! নরম তুলতুলে রুটি, লেটুস পাতা, সবুজ শসা আর ঝাল মিষ্টি শস। একটা বার্গার বরং হাসেমের জন্য নিয়ে যায়- যদিও সন্ধা হতে হতে পচে যাবে,তারপর এ হবে হাসেমের অমৃত। ডাস্টবিনের খাবারের থেকে ঢেড় ভালো। কী ভাবছো?আমরা বুঝি ভীষণ দুঃখী! কিন্তু আমরা সুখী মানুষ, অস্তিত্বহীন, নরকংকাল।

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.