এই যান্ত্রিক শহরে আমার একটা সংসার আছে, সেটা সংসারে আমার সাদাকালো একটা বর আছে।আরো আছে গাছ সন্তান। গোলাপ,জবা,নয়নতারা, তুলসি, পাথরকুচি, আর আছে পর্তুলিকা।আমার বিশাল বড় এক সংসার তা-ই না।যে সংসারের মায়ার টানে আমি প্রতিদিন ঘরে ফিরি কাজ শেষে। আসার সময় সময় কখনো সাথে করে আনি আমার সন্তানদের জন্য খেলার সাথী। মাঝে মাঝে বরের জন্য চাইপাস ও আনি।রাতে আকাশে চাঁদ উঠলে-বেলকনিতে দাঁড়িয়ে চায়ের সাথে চাঁদ ডুবিয়ে খায় বরকে সাথে নিয়ে। মায়ার শহরে মায়ার সংসার আমার।এ শহর সাজে নানা রূপে, নানা সাজে, এক এক মানুষের সাথে এক এক রূপে। আমার মায়ার সংসারে আরো কত কী আছে।টেরা বেঁকা টোপ খাওয়া হাড়ি পাতিল, আরো আছে আমার লেখা আনেক কাব্যগাথা।যার একমাত্র শ্রতা আমার বর।আরো এক জন আছে আমার সংসারে। আমার আয়না,যেখানে আমার যমজ বোন বাস করে।তাকে প্রতিদিন আমি দেখি অবাক বিস্ময় নিয়ে। আমার সংসার আমার কাছে একটা শহর ভীষণ মায়ার শহর, যেখানে অভিমান করা যায়, অভিযোগ করা,রাগ করে গাল ফুলিয়ে বসে থাকা যায়, হাজার হাজার আবদার আর বায়না ধরা যায়। শুধু অভিনয় করা যায় না এ শহরে। শহরের রাজধানী অভিনয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ১৪৪ধারা, অতি ভিতু-সাদা মাটা আমার দ্বারা এ ভাঙ্গা সম্ভব নয়। আমার শহরের রাজধানীর নাম জানেন?সে রাজধানী হল আমার সাদাকালো বর। বড্ড মায়ার সংসার আমার।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet