সন্ধ্যায় পাখি গুলো যখন ঘরে ফিরে যায় তখন ক্যান জানিনা খুব খারাপ লাগে।বড্ড অসহায় লাগে। মনে হয়, ইস!আমার যদি একটা ঘর থাকতো। মেয়েদের ক্যান ঘর থাকে না?একটা ছেলেকে কখনো আলাদা করে বলতে হয় না তার বাবার বাড়ি না কী বরের বাড়ি।কিন্তু একটা মেয়ে কে ক্যান বলা লাগে?একটা ছেলে যদি তার বাবার বাড়ি কে নিজের বাড়ি বলতে পারে, একটা মেয়ে ক্যান পারে না?আমি একটা বাড়ি বানাবো, আমার বাড়ি। বুক ফুলিয়ে বলবো এটা আমার বাড়ি, বাবার বা বরের বাড়ি না, আমার নিজের বাড়ি। আমার কোন রাজ প্রসাদ এর সপ্ন নেই, নিজের একটা কুড়ে ঘর হবে।টিনের চালে বৃষ্টির আওয়াজ পাওয়া যাবে।আমি আমার নিজের ঘরে বসে সন্ধ্যার আকাশে নিড়ে ফিরে যাওয়া পাখিদের দেখব।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet