read.cash Log in
@Moina59 more from that month

আমার মেসের জেসমিন আপু ভালবেসে বিয়ে করেছিল কালো ভুড়িআলা এক ছেলে কে।ভাইয়া খুব একটা বড় লোক না হলেও তার টাকা পয়সার অভাব ছিল না।সবাই বলতে শুরু করলো আপু শুধু টাকার জন্য এমন একটা ছেলেকে বিয়ে করেছে। আমার পাশের বাসার এক ছোট বোন কিছুদিন আগে ভালবেসে বিয়ে করেছে একটা বেকার ছেলেকে।ছেলেটা দেখতে নাকি খুব খারাপ, ভীষণ কালো, লমবা, গায়ে হাড় ছাড়া কোন মাংস নাই।সবাই বলছে মেয়েটা নাকি তার জীবন টাই নষ্ট করে ফেলেছে। এত বাজে দেখতে ছেলেকে কেও বিয়ে করে।আচ্ছা জেসমিন আপু তো টাকা দেখে বিয়ে করেছিল আপনাদের মতে, কিন্তু আমার পাশের বাসার মেয়ে টা কী দেখে কালো ছেলে বিয়ে করেছিল।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.