তোমার দেখা হলে বরাবর একটা কথা জানার ছিল ঙড়।আমি কেমন আছি?কখনো তোমার কথার উত্তর আমি দিইনি। শুধু চুপ করে, মুখে কৃত্রিম হানি এনে তোমার চোখের দিকে তাকিয়ে থাকতাম। তুমি মুখ কালো করে ঘাড় ঘুরিয়ে নিতে। তার নিঃশব্দে শুরু হতো আমাদের পথ চলা।আমার চুপ করে থাকা তোমার পছন্দ ছিল না একদম।কারন আমার চোখের ভাষা তোমার খুব চেনা ছিল। আজ কতটা বছর পার হয়ে গেছে, কেও আমার কাছে জানতে চায়নি আমি কেমন আছি? কেও আমার উপর অভিমান করে ঘাড় ঘুরিয়ে নেয়নি।এখন আমার চুপ করে থাকাটা সবার কাছে খুব পছন্দের। আচ্ছা কোন এক আচেনা নগরে, আচেনা মানুষের ভিড়ে তোমার আমার আবার কী দেখা হতে পারে না।সব আচেনার ভিড়ে শুধু তুমি আর আমি দুটো চেনা মুখ। সেদিন তোমার সব কথার উত্তর দিব।তোমার চোখে চোখ রেখে সেদিন আর চুপ করে দাঁড়িয়ে থাকবো না,আমি বলবো তোমায় কেমন আছি। সেদিন পথে হাটতে হাঁটতে কথার মালা গাঁথবো। তোমায় নিয়ে এক নতুন গল্প লিখব।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet