ছবিটা আমার মেসের ছাদ থেকে তোলা।এটা খৃষ্টানদের কবরস্থান। ওদের এই কবরস্থান টা সব সময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।কোন ঘাস,লতাপাতা বা কোন প্রকার গাছ এখানে ওরা হতে দেয় না।আমরা যারা মুসলিম তাদের কাছে কবরস্থান খুব কষ্টের আর ভয়ের জায়গা। কিন্তু খৃষ্টানদের তার উল্টো। যায় হোক সব সময় কবরস্থান টা পরিষ্কার রাখলেও করোনার জন্য ১৮মাস ধরে এই কোন যত্ন পায়নি, অবহেলায় গাছ, লতাপাতায় ভরে গেছে। যে জায়গায় একটা পাতাও পড়তে পারত না, সেখানে আগাছায় ভরে গেছে। আমার সম্পর্ক গুলোও এমন হয়, একটু অবহেলা পেলে আগাছায় ভরে যায়।
No comments yet