প্রথম যখন করোনার জন্য স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়েছিল ভীষণ খুশি হয়েছিলাম।কিন্তু দিন দিন করোনার পরিমাণ বাড়তে থাকলো, কলেজ এর ছুটিও বাড়তে থাকলো। পড়াশোনায় খুব মনোযোগী না হলেও আমি বরাবর কলেজে যেতে খুব পছন্দ করি।তাই কলেজ বন্ধ থাকার কারণে হাসপাস করছিলাম কখন কলেজ খুলবে।অবশেষে ১৮মাস বন্ধ থাকার পরে কলেজ খলছে, মন আনন্দে দিশেহারা।আবার কলেজে যাব, আড্ডা দেব।কিন্তু দুই দিন বই পড়ার চেষ্টা করছি, কোনভাবেই পড়ায় মন দিতে পারছি না। বই খুললেই কান্না পাচ্ছে। মনে হচ্ছে সারা জীবন করোনা থাকুক, কলেজ বন্ধ থাকুক, পড়াশোনা দুনিয়া থেকে উঠে যাক আর আমরা আদিম যুগে ফিরে যায়। মিস ইউ করোনা।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet