আমার এক কাছের বান্ধবির কিছু দিন আগে বিয়ে হয়েছে। গতকাল আমার মেসে আসছিল বেড়াতে।তার সংসার জীবন নিয়ে অনেক কথা হলো। বিয়ে সে তার নিজের পছন্দে করছে পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে। এই ছেলের জন্য সে জীবন দিয়ে দিতে রাজি ছিল, তার সাথে গাছ তোলায় থাকতেও কোন অসুবিধা ছিল না।ডাল ভাত খেয়ে সুখী থাকার ওয়াদা করেছিল।অথচ কাল কতো অভিযোগ জানালো, একদম সুখী নাই সে।ভাইয়া তাকে কোন গহনা দেয় নাই, তেমন জামা কাপড় বা তার পছন্দের তেমন কিছু পাইনাই সে ভাইয়ার কাছ থেকে।যাই হোক একসময় সে তার কাবিনের কথা তুললো, খুব গর্ব করে বললো তার বিয়েতে সে পাঁচ লাখ টাকা কাবিন নিয়েছে।আরো বেশি নেওয়ার ইচ্ছে ছিল,কিন্তু ভাইয়ার কিপটেমির কারণে হয় নাই।আমাকে পরামর্শ দিল আমি যেন বিয়েতে ১০হাজার এর নিচে কাবিন না নিই।তখন আমি খুব গর্ব করে বলে দিয়েছি আমার বান্ধবিকে বিয়েতে আমি বরের কাছ থেকে মাত্র পাঁচ হাজার এক টাকা কাবিন নিব।পাঁচ হাজার টাকা দিয়ে আমার বরকে একটা ঘড়ি কিনে দিব,আর এক টাকা আমার কাছে রেখে দিব।আমার বুঝিয়ে দেব তার টাকার চেয়ে তার দেওয়া সময়ের মূল্য আমার কাছে অনেক বেশি। যাতে আমার বর কে আমায় সুখী রাখতে কোন সমস্যা না হয়।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet