আজ-কাল বাইরে বের হলে মনে হয় পৃথিবীতে করোনা বলে কিছু নেই। সবার কাছে মাস্ক থাকলেও কেও তা ব্যাবহার করে না।কারো মাস্ক জামার পকেটে, করো গলায় বুলছে, কারো হাতের মুঠোয়, কারো আবার মানি ব্যাগেও মাস্ক আছে।শুধু কারো মুখে নেই। সকাল বাসে উঠি দেখি যখন এই অবস্থা, তখন নিজেকে মাস্ক পরা অবস্থায় বড় অসহায় লাগছিল, নিজেকে বড় ভিতু মনে হল, কারো করোনার ভয় নাই। আর আমি ভয়ে মরে যাচ্ছি। তারউপর বাসের চালক দেখলাম লেকচার দিচ্ছেন করোনার উপর।দেশে নাকি করোনা বলে কিছু নাই, এই সব কিছু হাসিনার করসাজি, সে দেশটা ভারতের কাছে বিক্রি করে দেবে তাই এমন দুষ্টু বুদ্ধি বের করছে।তার মুখে দুষ্ট শব্দ শোনার সাথে সাথে আমার মাথায় দুষ্টু বুদ্ধি চলে এল।আমার মত সবাই ভিতু এটা প্রমান করার জন্য মুখ থেকে মাস্ক খুলে খুব কষ্ট করে একখানা হাঁচি দিলাম। সাথে সাথে সবার মাস্ক পকেট,ব্যাগ, মানি ব্যাগ, গলা, হাতের মুঠো থেকে বের হয়ে আসল, সবার মুখে মাস্ক। আমাদের চালক সাহেব তাড়াতাড়ি মাস্ক মুখে দিয়ে বললেন, আরে আপা কী করেন!এই করোনার সময় কেও মাস্ক খুলে হাঁচি দেয়! আমি তখন মুচকি হাসি দিয়ে বললাম, কোথায় করোনা? এসব তো হাসিনার কারসাজি।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet