read.cash Log in
@Mdalvi more from that month

Office

👉ফেসবুকীও ভাষায় সংসারে একদিন অফিস থেকে ফিরেই রহমান সাহেব তাঁর স্ত্রীকে বললেন, স্বামী: হ্যালো ডিয়ার, ঘরে logged in হইলাম, কেমন আছ? স্ত্রী: তুমি কি বাজার করে আনোনি? স্বামী: দুঃখিত বউ, বিষয়টি মাথায় tag করতে মনে ছিল না। স্ত্রী: তোমার যে আমার জন্য নতুন একটা শাড়ি download করার কথা ছিল, সেটাও কি ভুলে গেছ? স্বামী: দোকানে গিয়েছিলাম কিন্তু কোনো শাড়িতেই like দিতে পারিনি। স্ত্রী: তাহলে ক্রেডিট কার্ডটা দাও, আমিই কেনাকাটা করে নেব। স্বামী: কিন্তু আমি তো privacy settings-এ share-এর option টা block করে রেখেছি। কীভাবে তোমাকে দিই? স্ত্রী: তোমাকে আমার বিয়ে করাটাই উচিত হয়নি। কী পেলাম তোমাকে বিয়ে করে? স্বামী: not found? তাহলে try again! স্ত্রী: তোমার কাছে আমার কি কোনোই মূল্য নেই। স্বামী: অবশ্যই আছে, সেটা আমি বাইরে বলে বেড়াই না, আমার inbox-এ ঢুকলেই বুঝতে পারতে। স্ত্রী: এভাবে চলতে থাকলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব বলে দিচ্ছি। স্বামী: comment করার সাহস হচ্ছে না। স্ত্রী: আমি চলে গেলে তুমি একা থাকতে পারবে? কোনো কষ্ট পাবে না? স্বামী: অবশ্যই, দুজনে তখন chat করতে পারব, খুব মজা হবে। স্ত্রী: কী বললে? আর তোমাকে কিন্তু একবিন্দুও সহ্য করতে পারছি না! স্বামী: তাহলে block করে দাও। স্ত্রী: না, এভাবে কথা চালানো যায় না, অসম্ভব। স্বামী: তাহলে log out করে দাও।😁😂

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.