read.cash Log in
@Mdalvi more from that month

Strange

আপনি তাকে ভালোবাসেন! কেউ একজন আপনার মেসেজে বিরক্ত হচ্ছে জেনেও আপনি তাকে বারবার মেসেজ করে যাচ্ছেন, কারন আপনার কাছে তার প্রায়োরিটিটা সবার আগে,আপনি তাকে ভালোবাসেন! কিন্তু কি অদ্ভুত ভাবে সে আপনাকে ইগনোর করছে, আপনার দেওয়া মেসেজ রিপ্লাই করা তো দূরে থাক,সামান্য সিন করার টাইম পর্যন্ত নেই! আসলে আমরা প্রত্যেকটা মানুষ সবসময় ভুল মানুষের পিছনেই ঘুরি, যে কখনো আমাদের হবেনা, যার কাছে আমাদের মূল্য নেই তার কাছেই বারবার ছুটে যাই! আমরা মানুষ হিসেবে বড্ড অদ্ভুত, আবার আমাদের চাওয়াগুলোও প্রচন্ড রকমের অদ্ভুত, মানে যে আমাদের চাইতেছে, আমরা তাকে পাত্তা দিচ্ছিনা,আবার আমরা যাকে চাইতেছি সে আমাদের পাত্তা দিচ্ছেনা! আর এভাবে চাওয়া না চাওয়ার মাঝে কেটে যাবে অনেকগুলো বছর,বদলে যাবে আমাদের অনুভূতি! কেউই আগের মতো থাকবেনা,ভালোবাসাও একি জায়গায় হয়তো থাকবেনা! কারন তখন আপনি হাটতে হাটতে অনেকটা পথ অতিক্রম করে ফেলবেন, আর হাটার পথে একদিন না একদিন আপনার জীবনের সঠিক মানুষের সন্ধান পেয়ে যাবেন! আর তখন হয়তো নিজে নেজেই হেসে বলবেন, কি বোকাই না ছিলাম আমি, ভুল মানুষকে আঁকড়ে ধরে বাঁচার ইচ্ছেতে কতবার মরে ছিলাম🙂

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.