read.cash Log in
@Mdalvi more from that month

Kalo meye

-কারণ সাজলেও নাকি তাদের আরো বাজে লাগে। -বউ, প্রেমিকা, গার্ল frnd সব কিছুতেই গায়ের রঙ সাদা হওয়া চাই নইলে বন্ধুমহলে নাকি সম্মান থাকবে না। -যারা এতো বড় বড় মুখ করে বলো সবই আটা ময়দার কামাল তাদেরকে কিছু প্রশ্ন করার ছিলো। * শেষ কবে রাস্তায় একটা কুচকুচে কালো মেয়ের হাত ধরে হেটেছ? * কখনো কোন কালো মেয়ের চোখে তাকিয়ে বলেছ, আমার চোখে তুমি সবচেয়ে সুন্দরী? * কখনো একটা কালো মেয়ের জন্য কান্না করেছ? * সেই মেয়েটা অসুস্থ হলে কখনো সারারাত জেগে অপেক্ষা করেছ? * কখনো কোন কালো মেয়েকে বলেছ, নীলচে শাড়িতেও তোমাকে পরীর মতো লাগবে? * কখনো কোন কালো মেয়েকে সত্যি মন থেকে ভালোবেসেছ? - বিয়ের সময় মা বাবাকে কেউ বলেছ, আমার জন্য একটা শ্যামবরণ প্রতিমা এনে দিও। - যার রূপের আলো না থাক মনের আলো দিয়ে আমার সংসারটা আলো করবে। বলেছ কখনো? -১০০ এর মধ্যে ৯৯.৯৯ ভাগ ছেলেদের উত্তরই হবে না -কারণ কালো মেয়েদের নিয়ে কখনো কোন কাব্য, মহাকাব্য রচনা হয় না। তারা কোন গল্পের নায়িকা হয় না। - তাদেরকে কেউ সত্যিকারের স্বপ্নদেখায় না। তাদেরকে ঘিরে গড়ে ওঠা সবটাই হয় মেইকি, মিথ্যে। তা না হলে তো বন্ধুদের সামনে নিজের সম্মান থাকবে না। -তবে কেন আটা ময়দার এতো বদনাম? -কেন তাহলে সাজতে হয় সেই কুৎসিত কদাকার রমণি কে? -সাজতে আসলে তাকে বাধ্য করে কে? তাই কাউকে অপমান বা কষ্ট দেয়ার আগে একটু ভেবে দেখো, কোন না কোন ভাবে তুমি নিজে দায়ী নওতো? আমি অসুন্দর, সে কি আমার দোষ? -তাহলে তো নিজেকে আমি নিক্ষুত ভাবে সৃষ্টি করতাম অথচ এই বোকামানুষগুলো বোঝে না, সৌন্দর্য, সে তো মরিচিকা -একটা কালো মেয়ের নখের যোগ্যতাও নেই এমন হাজারো সুন্দরী আছে তোমাদের আশেপাশে।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.