মা
মা শব্দেন্দ্রিয় সেরা উচ্চারণ মায়ের সাথে নাই তো কোনো বারণ মা তুমি জীবনপথের শুরু আহবান মা তুমি আমার চির আপন্নসত্ত্বা তোমাতে পেরেছি আমি নির্স্বাথ ভালোবাসা তুমি আছো অন্তর অন্তঃস্থল তুমি মাগো রাখো ছায়াতল মিষ্টি ডাকে ভোরের আলোড়ন তোমার সুরে গড়ে আমার শিহরণ তুমি যে এক নারী আমার আপনার চেয়ে আপন আমি তোমারি পদতলে সেবাইত সারাটা জীবন মা তুমি চির মহীয়সী তুমি আমার সেই আগলে রাখা প্রেয়সী মা তুমি সেই নারী যে আমায় ধারণ করেছে গর্ভে রয়েছে অসীমরকম টান নাড়ি তোমার কোলে মাথা রেখে শিক্ষেছি পথচলা তোমার মুখে আমার প্রথম ভাষা। মা গো তোমায় হয় নি মুখে বলা ভালোবাসি তোমারে ও আমার গর্ভধারিণী মা.।
No comments yet