যেই দেশে বিসিএসের মত একটা ফালতু মুখুস্থ বিদ্যা সিস্টেমে ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয় সেই দেশে এমন দূর্ঘটনা ঘটতেই থাকবে। কারন, এখানে চাকুরী পাওয়ার জন্য ইঞ্জিনিয়াররা মুখস্থ করে আসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, পদ্মা সেতুর পিলার কয়টি, কয় বস্তা সিমেন্ট লেগেছে সেতু নির্মাণে এসব আজগুবি প্রশ্নের। অথচো তাকে প্রশ্ন করা উচিত ছিলোঃ ৫২ টন ওজনের একটি লোড সরাতে কত টন ক্যাপাসিটির ক্রেন ব্যাবহার করতে হবে? উক্ত ক্রেনের পিক পয়েন্ট হতে লোড সেগ পয়েন্টের ডিসট্যান্স কত হতে হবে? ক্যালকুলেশন করে দেখান। তাকে প্রশ্ন করা উচিত ছিলো, জনবহুল এলাকায় এ ধরনের ভারী ও ঝুঁকিপূর্ণ কাজ করার পূর্বে কি ধরনের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করতে হবে?
No comments yet