read.cash Log in
@Maha12

কেউ খোঁচা দিয়ে কথা বললে খারাপ লাগে। ইগ্নোর করলে কষ্ট হয়! প্রাপ্য সম্মানটুকু না দিলে ব্যাথিত হই আমরা। 'কিন্তু সেই কষ্টের অনুভূতি গুলো সময়ের সাথে সাথে কমে আসে। হয়তো কদাচিত মনে পড়ে পূর্বের দূর্ব্যবহারগুলো! - কিন্তু সেটা নিয়ে আর পড়ে থাকা হয় না, কয়েকটি দীর্ঘশ্বাস ফেলে আবার কাজে মন দিতে হয়। ভয়ংকর কথা হলো ' আঘাত প্রাপ্ত মানুষটি এ সব ভুলে গেলেও তার রব কিছুই ভুলেন না! প্রতিটি শব্দ - প্রতিটি অক্ষরের উচ্চারণ ও উচ্চারণের ভঙ্গীর সকল অডিও /ভিডিও সংরক্ষিত আছে তার কাছে!! প্রতিশোধ যদি বান্দা নিয়ে নিতো ঢের ভালো ছিলো। কতোটুকুই বা নিবে! কিন্তু শাস্তি যখন রব দিবেন, নিশ্চয়ই তার আযাব অত্যন্ত কঠোর!

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.