read.cash Log in
M@Madmax more from that month

true

★আমাদের মায়েরা ভীষণ ই মিথ্যেবাদী; ★বাবাগুলোও দারুণ কৃপণ; ★মায়েদের নাকি কখনো আগে আগে ক্ষিদে পায় না ; ★বাবাগুলোর নাকি পাতলা, পুরনো শার্টে আরাম লাগে বেশি ; ★মায়েদের মাছের মাথা খেতে নাকি ভালো লাগে না ; ★বাবাদের নাকি ট্যাক্সিতে গেলে অস্বস্তি হয়, বাসেই নাকি ভালো; ★মায়েরা নাকি মুরগির রানের পিসটা খেতে পারেনা ; ★বাবাদের নাকি ওই কমদামি চপ্পলটাই বেশি সুন্দর লাগে ; ★মায়েদের নাকি বাইরে ঘুরতে গেলে মাথা ঘোরে ; ★বাবাদের নাকি পুরনো ভাঙা ফোনটাতেই বেশি মায়া কাজ করে ; ★মায়েদের নাকি বাইরের কোন বাহারী খাবার পেটেই সয় না ; ★বাবাদের নাকি চেইন পড়ে যাওয়া সাইকেলটাতেই চড়তে ইচ্ছে করে ; ★মায়েদের নাকি বড় মাছের বড় পিসটা খেতে গন্ধ লাগে, অথচ সবার শেষে ছোট্ট পিসটা আড়ালে খেয়ে নেয়; কিন্তু, ★মায়েরা সন্তানের পাতে মুরগীর রান তুলে দিয়ে বলে " এটা ভালো, তুই খা "। ★বাবারা নতুন মডেলের ফোন বাজারে এলে ছেলেকে কিনে দিয়ে বলে " আধুনিক যুগ, তোর লাগবে এটা "। ★মায়েরা নিজের জন্যে আনা কাপড়টা মেয়ের জন্য রেখে দেয়, রঙিন জামা বানিয়ে দিবে। ★বাবাদের কাছে মোটরসাইকেল নাকি অকাজের জিনিস,অথচ ছেলেকে দামী বাইকে করে ভার্সিটি পাঠায়। ★মায়েরা পঁচিশ টাকার মসলাও দামাদামি করে, অথচ ছেলেকে রোজ একশো টাকা পকেটে গুঁজে দেয়। ★বাবাদের নাকি তিনবেলা খেলে শরীর ভারী হয়, অথচ সন্তানকে তিনবেলা খাওয়ানোর পায়তারা খোঁজে। ★মায়েদের নাকি জ্বর হয় না, শুধু শরীর গরম হয় ; আর সন্তানের শরীর গরম হলেও নাকি জ্বরে গা পুড়ে যায়। ★বাবাদের নাকি বাইরে চা-বিস্কুট খেলে বাড়তি খরচ হয় ,অথচ সন্তানের জন্য বিকেলের চা-নাশতা বরাদ্দ রাখে। ★সকল মিথ্যেবাদী আর ভালো থাকার

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.