৩ মিনিটের গল্প....
আমিঃ ভাই আপনার বাসা কোথায়?? কিছু বলে নাই। আমিঃ ভাইয়ের ফ্যামিলিতে কে কে আছে?? কিছু বলে নাই। আমিঃ আপনার গ্রামের বাড়ি কোথায়??? তাও বলে নাই। লাস্টে বললাম লেখাপড়া কতুটুকু করলেন?? জবাবে, মুচকি হাসি দিয়ে বললো মাস্টার্স কমপ্লিট। ফ্যামিলি জানে আমি জব করি, একটা করতামও, এই করোনার কারণে চাকরি চলে গেছে। আমি যেই রুমমেটদের সাথে থাকি বলে আমার এই পোশাকে রুম থেকে বের হতে হয়, যেন তারা না বুঝে আমি আপনাদের সামনে কি করি!!! শুধুমাত্র নিজের থাকা খাওয়ার খরচটা যেন বাড়ি থেকে না আনা লাগে তার জন্য এই কাজ বেছে নিয়েছি। চাকরি পেলে হয়তো আর করবো না। এটাই পরিস্থিতির শিকার। আল্লাহ সহায় হোক। কালেক্টেড
1 comment
সুন্দর গল্প