সোনা পাখিটা
একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? আসবে বলে ঐ যে দেখো মেঘেরা দাঁড়িয়ে, আকাশটাকে দেখি চলো মেঘটাকে তাড়িয়ে! মেঘের মতো হাটবো দুজন হাত কেন রাখছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? চলো দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে, যা কিছু আজ মনের মতো আনব যে ছিনিয়ে! আমার মতো কেন তুমি মন খুলে রাখছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না?
No comments yet