ভালোবাসার অনুভূতি। তারিখ বা সাল সঠিক মনে নেই। এটা ঠিক মনে আছে তোমাকে ভিশন আগ্রহ নিয়ে দূর থেকে দেখতাম। তুমিও হয়তো আমায় দেখতে হয়তোবা দেখতে না। আমি জানি না জানতেও চাই না। এই ধরণীতে এমন অনেক কিছুই আছে যার পূর্ণ কোন মীমাংসা নেই।
চেনা নেই জানা ধুম করে প্রথম দেখায় তোমাকে ভালো লেগে গেল। এটা হয়তো সবার কাছে অর্থহীন মনে হবে। সবাই বলে এরকম ঠুনকো ভালোবাসা আসে আর যায়। আমি নিজেও জানি এটা ঠুনকো ভালোবাসা ছাড়া আর কি? প্রায় 12 বছর কাটিয়ে দিলাম বাঁকা চোখে তোমায় দেখে।
আজও বলতে পারিনি তোমায়়় আমার মনের কথা। অথচ আমার পুরো পৃথিবী এলোমেলো হয়ে যায় যখন তুমি ফিরে তাকাও। তখন আমার মনে হয় তুমি আকাশের মেঘ হয়ে আমায় আগলে ধরে আছো। ভালোবাসার সুখে আমি তখন বাতাসে উড়ে বেড়াই।
আমার দুর্ভাগ্যয এই যে। 12 বছরে একটিবারও তোমায় মন ভরে দেখতে পারিনি। আমি নিজেও নিজেকে বোঝাই। এই অনুভূতি ঠুনকোইতো আজ অব্দি একটু বাক্য বিনিময়ঝ হলো না।
সারাজীবন তুমি এভাবেই আমার মনের মানুষ হয়়ে থাকো।
2 comments
Brother, you have posted great, really great, and especially the pictures do not compare!
Thanks for your comment.