read.cash Log in
K@Kothaacndr more from that month

কাব্য প্রাণায়াম আমি চন্দ্র লিখেছি, শব্দ বুনেছি শব্দের মাঝে করি বসবাস, অন্তরিন্দ্রিয় আমার শ্বাসপ্রশ্বাস। কুজন কুহক কাব্য প্রাণায়াম অরুণ বরুণ সমাচার, হৃদয় সঁপিয়ে হৃদয় গড়েছি কবিতা জীবনের পারাপার। সুখের কথন পরেছে নুপুর দুঃখ তুলেছে সুর, কবিতার হাট হয়েছে লোপাট কবিতার দেহে কর্পূর! অক্ষর হাঁটে বৃত্তাকারে চতুর্ভুজেই কবিতা, কবিতার মাঝেই সুপ্ত আছে সোনালী দিনের বারতা।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.