read.cash Log in
K@Koly more from that month

পটিয়া

পটিয়াবাসীর দাবী -------------------------- আমাদের পটিয়ার কৃতি সন্তান - এস-আলম গ্রুপের চেয়ারম্যান - জনাব আলহাজ্ব সাইফুল আলম মাসুদ, কেডিএস গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ্ব খলিলুর রহমান, টি'কে গ্রুপের চেয়ারম্যান - জনাব আলহাজ্ব আবুল কালাম, - মীর গ্রুপের চেয়ারম্যান - জনাব আলহাজ্ব মীর আহমদ, - জিরি সুবেদার গ্রুপের চেয়ারম্যান - আলহাজ্ব লোকমান হাকিম, এর প্রতি বিনীত অনুরোধ পটিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সু-চিকিৎসার জন্য আপনাদের কাছ থেকে আন্তরিক উদ্দেগ প্রত্যাশা করছি। চট্টগ্রামের অন্যান্য উপজেলার তুলনায় বর্তমানে পটিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্হা না থাকার কারনে এর প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। করোনা রোগীদের জন্য জরুরি ভিত্তিতে পটিয়ায় একটি হাসপাতাল তৈরী করুন। আমাদের পটিয়ায় যদি হাসপাতাল হয়, তাহলে দক্ষিণ চট্টগ্রামের করোনা রোগীরাও উপকৃত হবে। দয়া করে আপনাদের জম্মস্হানে লাশের মিছিল বন্ধে দ্রুত পদক্ষেপ নিন। আমরা নিশ্চয়ই অবগত যে দেশের এই ক্রান্তিলগ্নে আপনারা সরকার এবং জনগণকে সাধ্যাতিত সহযোগিতা করছেন। এতে আমরা পটিয়াবাসীও গর্বিত। প্লিজ - আপনারা একটু সদয় হোন। আপনারা পাঁচজন যদি পটিয়ায় হাসপাতাল তৈরীর জন্য উদ্দেগ নেন তাহলে পটিয়ার অনেক বিত্তশালী হৃদয়বান ব্যক্তিবর্গ আর্থিক সহযোগিতা করতে আপনাদের পাশে এসে দাঁড়াবেন আশাকরি। বিঃদ্রঃ - সময়ের এই দাবী নিয়ে আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করছি।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.