read.cash Log in
K@Koly more from that month

Romantic propose

(#রোমান্টিক_প্রপোজ) মেয়ে : এই তুই আমাকে বিয়ে করবি? ছেলে : তোরে বিয়ে করবে কোন পাগলে? মেয়ে : কেন আমি কি দেখতে খারাপ? ছেলে : খারাপ না! অনেক খারাপ! মেয়ে : কি? ছেলে : হুম। মেয়ে : যা তুই আমার সাথে আর কথা বলবি না। ছেলে : আমার বয়েই গেছে তোর সাথে কথা বলতে। অনেকক্ষন দু জনে চুপ করে আছে, কোনো কথা নেই তবুও বসে আছে পাশাপাশি, নিরবতা ভেঙ্গে দিয়ে মেয়েটা আবার বললো, মেয়ে : করনা আমায় বিয়ে। ছেলে : তোরে বিয়ে করলে আমার কি লাভ? মেয়ে : আমি তোর সব কাজ করে দিব। ছেলে : কি কি কাজ করে দিবি? মেয়ে : তোর জন্য রান্না করবো, তোর কাপড় পরিষ্কার করে দেবো তোর ঘর গুছিয়ে রাখবো। ছেলে : এসব কাজ আমি নিজেই করতে পারি, এতে তোকে লাগবে না। মেয়ে : আমি আরো কাজ করতে পারি, সেগুলো তুই পারবি না। ছেলে : আমি আমার সব কাজই করতে পারি। মেয়ে : আচ্ছা শোন (লজ্জা মাখা মুখে ) আমি তোর বাচ্চার দেখাশুনা করবো। ছেলে : তার জন্য আমার বউই থাকবে মেয়ে : আচ্ছা তুই কি বুজস না? ছেলে : কি? বুজায় বল... মেয়ে : মুখ অনেক টা লাল করে, আমি,তোর বাচ্চার মা হতে চাই। ছেলে : আচ্ছা। মেয়ে : কি আচ্ছা? ছেলে : তুই আমার বাচ্চার মা হতে চাস। মেয়ে : তোর কি একটু ও ফিল হয় না? ছেলে : কি ফিল হবে? মেয়ে : তুই একটা গাধা। ছেলে : গাধাকে বিয়ে করতে চাস কেনো? মেয়ে : তুই বিয়ে করতে রাজি আছিস (উৎসাহিত হয়ে) ছেলে : না, তাই বললাম নাকি। (একটু ইতস্ত করে) মেয়ে : সত্যি করবি না? ছেলে : হুম। মেয়ে : তুই কি সত্যিই বুজছ না? ছেলে : কি? মেয়ে : আমি যে তোরে ভালোবাসি... ছেলে : আমিও... মেয়ে : তাহলে আমাকে এতোক্ষন না বললি কেন? ছেলে : তোকে রাগানোর জন্য। মেয়ে : আমার বয়েই গেছে রাগ করতে... ছেলে : তুই রাগ করবি না? মেয়ে : আমি রাগ করবো কেনো... ছেলে : আমি বিয়েই করবো না। মেয়ে : কোনো দিনও করবি না? ছেলে : যতদিন আমার ভালোবাসার মানুষকে না পাই। মেয়ে : তুই কাউকে ভালোবাসিস? ছেলে : হুম। মেয়ে : কাকে?(চেহারাটা কালো করে) ছেলে : তুই শুনে কি করবি? মেয়ে : দেখবো তোর পছন্দ কেমন। (কাদোঁ কাদোঁ গলায়।) ছেলে : তোকে দেখাবো না। মেয়ে : আচ্ছা না দেখালি। (চোখের পানি গরিয়ে পরছে) ছেলে : তুই কাদিস কেন! ভালোবাসিস আমায়? মেয়ে : হুম, অনেক বেশি। ছেলে : আমিও। মেয়ে : কি? ছেলে : ভালোবাসি তোকে। মেয়ে : তুই না অন্য কাউকে ভালোবাসিস? ছেলে : হুম, মেয়ের ব্যাগ থেকে আয়না বের করে বলে দেখ আমি এ মেয়েকে ভালোবাসি। বিয়ে করবি আমায়? মেয়ে : তোরে বিয়ে করে আমার কি লাভ? ছেলে : আমি তোর বাচ্চার বাবা হবো, রোজগার করে তোর হাতে দিব, প্রতিদিন তোর বকনি খাবো। মেয়ে : থাক, আর আল্লাদ দেখাতে হবে না। ছেলে : তাহলে রাজি? মেয়ে : হুম☺ কেমন হইছে

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.