এক জীবনে শুধু তুমি
এক জিবনে শুধু তুমি (সিজন ২) ১ম পর্ব , ঘরের দরজা খুলেই নেহালের বুকে নিজের জমজ বোন সন্ধ্যাকে দেখে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল।, , চার বছরের প্রেম তারপর তিন বছর বিয়ের সম্পর্ক নেহালের আর আমার। মোট সাত বছরের সম্পর্কটাকে আমি এখনো চিন্তে পারিনি? এমন কেন হলো বিধাতা? আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিলো না। তাহলে কে আমার বিশ্বাসের অমর্যাদা করা হলো তুমি এই জবাবা দাও! , এমন না যে নেহাল অবচেতন আছে আর সন্ধ্যা ওর বুকে সুয়ে আছে। নেহালের বুকে সন্ধ্যা শুয়ে আছে আর নেহাল ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এর থেকে কষ্টের মুহূর্ত একটা মেয়ের জন্য কি হতে পারে। , আমি দরজা খুলেছি এটা হয়তো ওরা দেখতে পায়নি। সন্ধ্যা নেহাল কে বলল, , -তুমি ওকে ভালোবাসো নাকি আমাকে?( ঘোর লাগা কন্ঠে) , - তোমাকে ছাড়া আমি কাওকে ভালোবাসি না। ওটা কে গো? , -কেও না। , তারপর..... ছিহ এই দৃশ্য কিভাবে দেখা যায়। কার উপর ঘৃণা করবো? নেহাল নাকি নিজের বোন। দুজনেই তো সমান দোষী। খুন যদি মহা পাপ না হতো তাহলে হয়তো খুন করতেও আমার হাত কাপতো না। , একজন ছিলো আমার সব কিছু কেড়ে নেওয়ার মানুষ। আমার বোন।।মাঝে মাঝে বলতো,"রাত্রি, দেখিস তোর কাছ থেকে এমন দিন এমন জিনিস কেড়ে নেব, তুই না পারবি মরতে না পারবি সইতে।" আজকে সন্ধ্যার সেই কথায় সত্যি হয়ে গেলো? , আমার ভালোবাসাকেই আমার কাছ থেকে কেড়ে নিলো। কেড়ে নিলোই বা কিভাবে বলি সে তো নিজ ইচ্ছাইই সন্ধ্যার সাথে........., ছিহ। এই কথা মুখ দিয়ে বের করবো কি করে? , আর নেহাল। যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম সে আমার সাথে এটা কিভাবে করতে পারলো। যাকে বিশ্বাস করে নিজের বাবামাকে ছেড়ে চলে এসেছিলাম এখন তার বুকটাই আমারই জমজ বোন শুয়ে আছে। শুধু শুয়েই নেই!!! ছিহ। তার বুকে আমার আর স্থান নেয়। আমি এখন কি করবো। সারপ্রাইজ দিতে গিয়ে যে নিজেই সারপ্রাইজ হয়ে যাবো ভাবতেই পারিনি। এমন দৃশ্য দেখার আগে কেন আমি মরলাম না? কেন আমার চোখ অন্ধ হয়ে গেলনা? , বান্ধবী মালিশার মেয়ের জন্মদিন সেই জন্য তার বাসায় গেছিলাম দুইদিন আগে। তার মেয়ের বায়না ছিলো "রাত্রি আন্টি মণি যেন দুই দিন আগে আসে। " ছোট্ট পরিটার কথা ফেলতে পারিনি তাই গেছিলাম দুইদিন আগেসেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। পরে ডাক্তার চেকাপ করে জানায় আমি নাকি মা হবো। খুশিতে আমার চোখ চিকচিক করছিলো। মন বলছিলো চিৎকার করে কান্না করি। কিন্তু জোর করে নিজের খুশিটা আটকিয়ে রাখি। এতো বড় খুশি নেহালের সাথে ভাগ করতে চাই বলেই আজকে ফোন দিয়ে বলি, , - তোমার জন্য সাইপ্রাইজ আছে নেহাল সাহেব। , -আপনার জন্যও বিরাট এক সারপ্রাইজ রেডি করে রেখেছি। আসলেই বুঝতে পারবেন। , কলটা রেখে দিয়ে সেই মুহুর্তেই বাসার উদ্দেশ্যে রওনা দিই। খুশি মনে ধরছিলোনা তাই। গাড়িতে আসার সময় এই মনে হত্ব হতেই আসছিলাম যে নেহালকে যখন বলবো যে তুমি বাবা হত্ব চলেছো, তখন ওর রিয়াকশন কেমন হবে? ওকি খুশিতে নাচবে নাকি আমাকে কোলে করে নিয়ে সারা বাড়ি ঘুরবে। আবার এমনও তো হতে পারে যে বাবার হওয়ার খুশিটা হজম করতে না পেরে আবেগেরই তাড়নায় কেদে ফেলবে। , কিন্তু যা দেখলাম এর থেকে বড় সারপ্রাইজ আর হতে পারে না। যদি এমন দেখতাম, 'নেহাল অবচেতন হয়ে পড়ে আছে আর সন্ধ্যা ওর বুকে শুয়ে আছে তাহলে কি বিষয়টা খুব খারাপ হতো?' কিন্তু সন্ধ্যার সাথে নেহালও তাল মিলাচ্ছে। , , তার মানে এই সংসারে আমার থাকার মেয়াদ শেষ। চলে যাবো অজানাই যেখান থেকে কেও ফিরে আসে না। না না এটা করা যাবে না। আমার অনাগত সন্তান কে তো পৃথিবীটাকে দেখাবোই। কোনো কাপুরুষের জন্য তো আর আমার সন্তান টাকে মেরে ফেলতে পারিনা। , এক কাপড়ের বাসা থেকে বের হয়ে গেলাম। , রাস্তা দিয়ে হাটছি। ক্লান্ত শরীর নিয়ে হাটতে খুব কষ্ট হচ্ছে। মস্তিষ্কে নেহাল আর সন্ধ্যার কুকর্ম ভাবতে ভাবতে কথা কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছি আমি নিজেই বুঝতে পারিনি। , হঠাৎ কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে আমি জ্ঞান হারাই। , যখন চোখ খুললাম একটা চার বছরের ছোটো মেয়ে বলছে আম্মু কেমন আছো? , মেয়েটার কথা শুনে অনেকটা অবাক হলাম। আর বললাম, , কে মা তুমি? আমাকে আম্মু বলছো কেন? , - ও আপনার মেয়ে নেহা। (ডাক্তার কেবিনে ঢুকতে ঢুকতে কথাটা বলল) , -হোয়াট?? আমি যেন অবাক হওয়ার চুড়ান্ত পর্যায়ে চলে গেলাম। , -হ্যা ওটা আপনারই মেয়ে। , -আমাকে বুঝিয়ে বলুন প্লিজ। , -পাচ বছর পর আপনার সৃতি শক্তি ফিরে এসেছে। , সারা পৃথিবী যেন এবার উল্টে যাবে মনে হলো। , অজান্তেই নিজের পেটে হাত চলে গেল। , -আপনি মজা করছেন ডাক্তার। এই যে আমার বাচ্চা তো আমার পেটেই রয়েছে। , -এর ভিতর আপনি আবার প্রেগন্যান্ট হয়েছেন। , -আমি কিছুই বুঝতে পারছিনা ডক্টর।। , -এই পাচ বছর আপনার সৃতি ছিলো না। এর ভিতর আপনার সংসার হয়েছে। যার ফলে আপনি প্রেগন্যান্ট। , ডাক্তারের কথা শুনে নিজের প্রতিই ঘৃণা হতে লাগলো। নেহাল অন্যের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছে তাই ওকে ছেড়ে চলে এসেছি। কিন্তু আমিও তো সমান কাজটাই করলাম। ছিহ। , ডাক্তার আবার বললো, , -আপনার গর্ভের সন্তানের বাবা বিজনেস ম্যান রিয়াদ আহমেদ। আপনি ওনারই স্ত্রী। , , চলবে , , আগের গল্পের সাথে কোনো মিল নেয়। , বানান ভুল হলে মাফ করবেন।
No comments yet