Bristi
অবশেষে কাল থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় বা দুই দিনে দেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বা ভারী বর্ষণের সম্ভাবনা তৈরী হয়েছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী স্থানসমূহসহ দেশের অন্যত্র কোথাও কোথাও বিরতিসহ ভারী বর্ষণের সম্ভাবনা থাকছেই আগামি বেশ কিছুদিন অবধি। => আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কক্সবাজারে ৩০২ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামে রেকর্ডকৃত বৃষ্টির পরিমাণ ছিল ১০০ মিলিমিটার এবং বরিশালে ৭৪ মিলিমিটার। বৃষ্টির এই পরিমাণ দেখলেই বুঝতে পারবেন আমাদের পূর্বাভাস কেমন ছিল। যেখানে কম হয়েছে সেখানেও হয়ে যাবে বাকি দিনগুলোতে ইনশাআল্লাহ।
No comments yet