"রাগ করেছ'তো আমার সাথে? এতদিনেও তোমার রাগ পড়েনি?? একদিন দেখবে আমিও ভীষণ রাগ করবো টুপ করে ঐ দূর আকাশে হারিয়ে যাবো; যেখান থেকে আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। তখনও কি রাগ করে থাকবে? নাকি সব রাগ ভুলে আমার অভিমান ভাঙ্গাতে ছুটে আসবে! তখন কি বলবে একবার ফিরে এসো! সকল অভিমান ভালোবাসা দিয়ে ভাঙ্গিয়ে দেবো! তখন কি আমার কথা মনে পড়বে?? গভীর রাতে কি জানালার ধারে গিয়ে ঐ আকাশে তাকিয়ে বলবে আর কক্ষনো রাগ করব না। একবারটি ফিরে এসো! কিন্তু; আমি'তো আর ফিরবো না। কখনোই না; তখন কিন্তু আমি খুব জেদি আর অভিমানী হয়ে যাবো। তুমি আমার ডাক শোনোনি তাই আমিও শুনবো না, শত ডাকলেও মুখ ফিরিয়ে থাকবো। আমি কিন্তু; খুব বেশি অভিমান করবো। যা কখনোই ভাঙ্গাতে পারবে না। কোনদিনও না;
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet