টাকা
হাতে যদি টাকা হয় বাড়িঘর পাকা হয়, বড় বড় ভোজসভা ফাংশনে ডাকা হয়, হাতে যদি টাকা হয় গুলশানে থাকা হয়, ব্যাংকের হিসেবেতে মোটা টাকা রাখা হয়, হাতে যদি টাকা হয় উড়বার মতো পাখা হয়, অনেকেই কাছে আসে ফুফা,খালু,মামা হয়, হাতে যদি টাকা হয় বুদ্ধিতে পাকা হয়, কু-কাজের ইতিহাস টাকা দিয়ে ঢাকা হয়।
No comments yet