read.cash Log in
@Imran

বাংলাদেশে বন্যা

আমরা প্রায় সকলেই জানি,আমাদের দেশ নদি মাত্রিক দেশ।আমাদের দেশের বুক দিয়ে বয়ে গিয়েছে অনেক নদ-নদী।আমাদের দেশে কিছু বড় বড় নদী রয়েছে,যেমন:পদ্মা,মেঘনা,যমুনা,কর্নফুলি,ব্রক্ষ্মপুত্র,বুড়িগঙ্গা,তিস্তা ইত্যাদি।এইসব নদি আমাদের অনেক উপকার করে থাকে,বিদেশের সাথে যোগাযোগ রক্ষায়।এই নদী গুলোর প্রয়োজনীয়তা অপরিসীম।কিন্তু বর্ষা আসলে যেন এই নদীগুলোই আমাদের জন্য হুমকি স্বরুপ হয়ে যায়।বর্ষায় এইসব নদীর পানি বিপদ সীমার অনেক উঁচু দিয়ে বয়ে যায়,যেটাকে আমরা বলে থাকি বন্যা।এই বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ,তাই একে থামানোর কোনো ক্ষমতা নেই মানুষের।তাই চরম ভাবে ভোগান্তিতে পড়তে হয় দেশের লক্ষ্য লক্ষ মানুষকে।প্রতি বছরই ঘর-বাড়ি হারাতে হয় দেশের লক্ষ লক্ষ মানুষকে এই বন্যার ফলে।বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের মাঝে তৃতীয় দেশ কিন্তু এই বন্যার ফলে আমাদের দেশে অনেক ফসলি জমির অনেক ক্ষতি হয় যার ফলে উৎপাদনও কমে যায়।শুধু ফসলি জমির নয়,বন্যার ফলে বিভিন্ন গবাদি পশুরও অনেক ক্ষতি হয়ে থাকে।দেশের লক্ষ লক্ষ মানুষ এই বন্যার ফলে খাবার এর অসুবিধায় পড়ে যায় কেননা পানি সবজায়গায় জমে থাকে।বন্যার ফলে দেশের অর্থনিতীতেও পড়ে এক বিরাট প্রভাব।কেননা বন্যায় বন্ধ হয়ে যায় বন্যার্তদের প্রায় সকল কর্মস্থল।সরকার বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসায় বন্যার্তরা অন্তত একটু সস্থির নিশ্বাস ফেলতে সক্ষম হয়।আমাদের দেশের বন্যার কবলে বেশি পড়তে হয় নদীর কাছের বাসিন্দাদের। দোয়া করি আল্লাহ যেন আমার প্রিয় এই মাতৃ ভুমিকে বন্যার কবল থেকে মুক্ত করেন,অতি তাড়াতাড়ি।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.